কাটমানি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বড়ঞা থানার ওসি, শোকজ করলেন এসপি

তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গতকাল প্রকাশ্যে আসে এই খবর। তা নিয়েই আজও গুঞ্জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাটমানি নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রকাশ্যে এসেছিলেন বড়ঞা থার ওসি (OC)। এই কাজের জন্য তাঁকে শোকজ করেছেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। সূত্রের খবর, তাঁকে সাসপেন্ড করা হয়েছে।  

গত সোমবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বড়ঞা থানার ওসি সন্দীপ সেন। তাঁর দাবি ছিল, ঠিকাদারদের কাছ থেকে কাটমানি আদায় করা হতো। এমনকি আগের পুলিশদের নামেও অভিযোগ করেছেন তিনি। দাবি করেছেন, তিনি এই সব বন্ধ করেছেন। স্থানীয় বিধায়ক (MLA) জীবন কৃষ্ণ সাহা’র নাম তুলে বলেন, তাঁকে কমিটি তৈরি করে দিতেও বলেছেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। ঠিক কার কার বিরুদ্ধে অভিযোগ, কখন এসব চলত তা স্পষ্ট ভাবে ওই দিন উল্লেখ করেননি তিনি।

জেলা পুলিশ সুপার (SP) কে শবরী রাজকুমার আগেই বলেছিলেন, সমস্ত ঘটনা খতিয়ে দেখে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। জানা গিয়েছে, ওই ওসিকে শোকজ করা হচ্ছে। বিশেষ সূত্রে খবর, ইতিমধ্যেই ওসি জবাব দিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য,গতকাল প্রকাশ্যে আসে এই খবর। তা নিয়েই আজও গুঞ্জন।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩