বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়ুন বাবর, দাবি তুললেন দুই প্রাক্তন পাক ক্রিকেটার

টি টুয়েন্টি বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের কাছে পর পর হেরে যথেষ্টই চাপ পাক ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে চলতি টি টুয়েন্টি বিশ্বকাপে (Icc T20 World Cup) ভারত ও জিম্বাবুয়ের কাছে পর পর হেরে যথেষ্টই চাপ পাক ক্রিকেট দল (Pakistan Cricket Team)। কেননা, বিশ্বকাপের শেষ চারে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে বাবর আজমদের (Babar Azam)। আর দলের এমন হতশ্রী পারফরমেন্স নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা নিশানা করেছেন দলের অধিনায়ককে। সমালোচকদের তালিকায় এবার নাম লেখালেন দুই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান (Younis Khan) ও কামরান আকমল (Kamran Akmal)। দুজনেই রাখঢাক না রেখে বিশ্রি পারফরমেন্সের জন্য সরাসরি বাবর আজমের (Babar Azam) ইস্তফা দাবি করেছেন। দুই প্রাক্তন পাক ক্রিকেটারের বক্তব্য, ‘চলতি বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছেড়ে সরে দাঁড়াক বাবর আজম (Babar Azam)।’

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘এআরওয়াই’ (ARY) চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খান ( Younis Khan) বলেছেন, ‘বাবর আজম (Babar Azam) যদি আমাকে বড় ভাই হিসেবে মনে করে, তাহলে তাঁকে বলব, অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াক। কেননা, অধিনায়কত্বের চাপ নিতে গিয়ে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছে না। অধিনায়কত্ব ছেড়ে দিলে অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে পারবে।’

প্রাক্তন পাক ক্রিকেটার কামরান আকমল (Kamran Akmal) আবার বর্তমান পাক অধিনায়কের নিকট আত্মীয়। দুজনের সম্পর্ক চাচা-ভাতিজার। নিজের কাকার উদ্দেশে কামরান বলেছেন, ‘বাবরের উচিত বিরাট কোহলির (Virat Kohli) মতো অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজের খেলায় মনোনিবেশ করা। তাতে দীর্ঘদিন ধরে দেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে। তাঁর মতো শক্তিশালী খেলোয়াড় অদূর ভবিষ্যতে পাক দলে দেখা যাবে বলে মনে করি না।’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩