কোহলির হোটেল রুমের ভিডিও ফাঁস, অসন্তুষ্ট বিরুষ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এর আগে ভারতীয় ক্রিকেট দলকে নিম্ন মানের জল খাবার দেওয়া নিয়ে বিতর্ক দেখা দেয়। এবার বিরাট কোহলির অবর্তমানে তাঁর ঘরে ঢুকে তাঁর গোপনীয়তাকে নষ্ট করার অভিযোগ উঠল এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ভালো ভাবে নেনই ক্রিকেটার বিরাট কোহলি (Virat koholi) এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ঘটনার সমালোচনা করে দীর্ঘ পোস্ট করেন অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে  বিরাটের অনুপস্থিতিতে তাঁর ঘরে ঢুকে তাঁর জিনিসপত্রের ভিডিও করছেন কোন এক ব্যাক্তি। এই ভিডিওর একটি স্ক্রিন শট নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “কিছু ঘটনা ঘটেছে যেখানে অনুরাগীরা কোন প্রতিবাদ করেনি। কিন্তু এটা সত্যিই খুব খারাপ ব্যাপার। এইভাবে কারও অনুপস্থিতিতে তাঁর ঘরে ঢোকা মানে তাঁকে অসম্মান করা। অনুরাগীরা এইসব দেখে হয়ত মনে করে সেলিব্রিটি যখন তখন এইসব ঘটনার সঙ্গে মোকাবিলা তো করতেই হবে। কিন্তু তাদের  জেনে রাখা উচিত যে আপনার সঙ্গেও এরকম হতে পারে”।

বিরাটও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে লিখেছেন, “আমি বুঝতে পারছি যে অনুরাগীরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি এবং উত্তেজিত হয় এবং তাদের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হয় থাকে। এবং আমি সবসময় অনুরাগীদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসার প্রশংসা করেছি। তবে এখানে এই ভিডিওটি ভয়ঙ্কর এবং এই ঘটনায় আমি খুব বিরক্ত। আমি আমার গোপনীয়তা সম্পর্কে খুবই আতঙ্কিত”। একইসঙ্গে বিরাট প্রশ্ন তুলেছেন, “আমি যদি আমার নিজের হোটেল রুমে গোপনীয়তা না রাখতে পারি, তাহলে কী আমি অন্য কোথাও কোনও ব্যক্তিগত স্থান আশা করতে পারি”? এরপরই কোহলি অনুরোধ করেন, “দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদের বিনোদনের পণ্য হিসাবে বিবেচনা করবেন না”।

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

সিগারেটের টাকা না দেওয়ায় চরম বচসা, বৃদ্ধকে পিটিয়ে খুন যুবকের, চাঞ্চল্য টিটাগড়ে

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’