ঝাড়খণ্ডে খনি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে তলব ইডির

এবার ঝাড়খণ্ডে খনি দুর্নীতি ও আর্থিক তছরূপের মামলায় খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তলব করল ইডি । ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি : ফের বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়া হল। এবার ঝাড়খণ্ডে (Jharkhand) খনি দুর্নীতি (Mining Scam) ও আর্থিক তছরূপের মামলায় খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hament Soren) তলব করল ইডি (ED)। ইতিমধ্যে সমন পাঠানো হয়েছে তাঁকে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার রাঁচি শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট দফতরে গিয়ে হাজিরা দিতে বলা হয়েছে হেমন্তকে। বিরোধী শাসিত রাজ্যগুলিতে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিচ্ছে বলে বহুদিনের অভিযোগ। সোরেনকে ইডি ডাকায় সেই অভিযোগেরই মান্যতা পেল।

এর আগে এই মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পঙ্কজ মিশ্র-সহ আরও দু’জনকে গ্রেফতার করেছিল ইডি। জুলাই মাসে খনি দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক ঠিকানায় অভিযান চালায় ইডি। সেই সময় পঙ্কজ মিশ্রের ব্যাংক অ্যাকাউন্টে ১১ কোটি ৮৮ লক্ষ টাকার হদিশ মেলে বলে দাবি ইডির। ওই অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও পঙ্কজের বাড়ি থেকে নগদ ৫ কোটি ৩৪ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ওই সময় পঙ্কজের বাড়িতে বেশ কয়েকটি চেক মেলে, যেগুলিতে হেমন্ত সোরেনের স্বাক্ষর ছিল বলে অভিযোগ। ইডির চার্জশিট অনুযায়ী পঙ্কজ মিশ্র ঝাড়খণ্ডে খনি দুর্নীতির অন্যতম চক্রী। যিনি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। মূলত পঙ্কজই হেমন্তের বিধানসভা এলাকায় বেআইনি খনির কারবার সামলাতো বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্যে পঙ্গজ মিশ্র ও তাঁর দুই সঙ্গী বাচ্চু যাদব ও প্রেম প্রকাশের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। এবার হেমন্ত সোরেনকে সমন পাঠিয়ে কড়া বার্তা দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

উল্লেখ্য, বেআইনি খনি ও আর্থিক তছরুপ মামলায় নাম জড়ানোর পর থেকে অস্বস্তিতে রয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, নিয়ম ভেঙে নিজের নামে খনির লিজ নিয়েছিলেন। এই বিষয়ে নির্বাচন কমিশনে কাছে অভিযোগ করেছিল বিজেপি। এই ঘটনা ঘিরেই বিতর্কের সূত্রপাত। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের কাছে রিপোর্ট পেশ করে নির্বাচন কমিশন। শেষ অবধি আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে গদি বাঁচান। ইডির সমনে আগামিকাল রাঁচির অফিসে মুখ্যমন্ত্রীকে হাজিরার কথা বলা হলেও হেমন্ত সোরেন বা মুখ্যমন্ত্রীর দফতর এই বিষয়ে মুখ খোলেনি।

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস