নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি’র ডাকে হাজিরা মানিক-ঘনিষ্ঠ তাপসের

তলবের প্রেক্ষিতে সলটলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন তাপস। বুধবার দুপুর প্রায় পৌনে ১২ টা নাগাদ ইডি অফিসে হাজিরা দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছিল ইডি (Enforcement Directorate)। বুধবার সেই তলবের প্রেক্ষিতে সলটলেকের সিজিঅ কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিলেন তাপস। বুধবার দুপুর প্রায় পৌনে ১২ টা নাগাদ ইডি অফিসে হাজিরা দেন তিনি।

বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন মানিক ভট্টাচার্য ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে ঢোকার আগে নিয়োগ দুর্নীতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। এদিন তাপস মণ্ডল বলেন, অফলাইন রেজিস্ট্রেশনের জন্য যে টাকা নেওয়া হত, সেই টাকা মানিক ভট্টাচার্যের লোক এসে নিয়ে যেত। তবে সেই টাকা মানিকের কাছ থেকে কার কাছে যেত? তা নিয়ে কিছু বলতে পারেননি মানিকের ‘ঘনিষ্ঠ’ এই ব্যক্তি।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন জায়গায় ডিএলএড কোর্সের কলেজগুলিতে অনলাইনে ভর্তির প্রক্রিয়া চলত। সেই ভর্তির ফি অনলাইনের মাধ্যমে নেওয়া হত। কিন্তু সূত্রের খবর, অনলাইনে প্রার্থী ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর বহু আসন খালি থাকত। এরপর ওই খালি থাকা আসনগুলিতে অফলাইনে ভর্তি নেওয়া হত। সেই অফলাইন ভর্তির সময় ফি নেওয়া হতো অফলাইনে। সেই টাকা কোথায় যেত, এবার তা নিয়ে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের সামনে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন তাপস মণ্ডল। ইডির তদন্তকারীদের দাবি, ডিএলএড কোর্সের জন্য প্রার্থীদের অফলাইনে নাম নথিভুক্তির ব্যবস্থা করে দিতেন মানিক ভট্টাচার্য। আর তার বিনিময়ে মাথাপিছু ৫ হাজার টাকা করে নিতেন তিনি। এই ভাবে মানিক আনুমানিক ২০ কোটি টাকা তুলেছিলেন বলে দাবি গোয়েন্দাদের।

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

নিমতায় বিক্ষোভের মুখে সৌগত রায়, তৃণমূল সাংসদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়ল জনতা

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

রেনেকে দত্তক নিতেই সুস্মিতা সেনের ম্যানেজার পালিয়ে যান, কেন জানেন?

ঈদের আনন্দ বদলে গেল বিষাদে, বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

গরমের দুপুরে টক-মিষ্টি স্বাদের জাদু, সহজেই বানিয়ে নিন গুজরাতি স্টাইলে আমের চাটনি

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস