জেলা ভাগের চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সফর শেষে

মুখ্যমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন, জেলা ভাগ নিয়ে কী বার্তা দেন ও বিজেপির বিরুদ্ধে কোন বার্তা দেন সেই দিকেই তাকিয়ে আছেন নদিয়াবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া(Nadia) জেলায় যে দুটি উৎসব সব থেকে বেশি গুরুত্ব পায় তার অন্যতম হল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এবং শান্তিপুর ও নবদ্বীপের রাস। সেই রাস উৎসব চলাকালীন সময়েই নদিয়ায় পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ৮ নভেম্বর তাঁর কৃষ্ণনগর(Krishnanagar) যাওয়ার কথা। পরদিন অর্থাৎ ৯ তারিখ মুখ্যমন্ত্রী দলীয় একটি সভায় যোগ দেবেন যা কার্যত জনসভা। ১০ তারিখ রানাঘাটের(Ranaghat) হবিবপুরে তিনি যোগ দেবেন নদিয়া জেলার প্রশাসনিক বৈঠক। তারপর তিনি ফিরবেন কলকাতায়। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর এই সফর শেষেই চূড়ান্ত হবে নদিয়া জেলা দুই ভাগে ভাগ হবে কিনা। সম্ভবত মুখ্যমন্ত্রী তাঁর এই সফরকালেই কৃষ্ণনগরের রাজনৈতিক জনসভা থেকে কিংবা রানাঘাটের প্রশাসনিক সভা থেকে এই নিয়ে ইঙ্গিতবাহী বার্তা দিতে পারেন। এখন সেদিকেই তাকিয়ে আছেন নদিয়াবাসী।

চলতি বছরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বর্তমানের নদিয়া জেলার রানাঘাট ও কল্যাণী মহকুমার এলাকা নিয়ে পৃথক একটি জেলা গঠন করা হবে। সেই জেলার নাম দক্ষিণ নদিয়া হবে না রানাঘাট হবে তাও এখন ঠিক হয়নি। এমনকি সেই জেলার সদর শহর রানাঘাটে হবে নাকি কল্যাণীতে হবে তাও ঠিক হয়নি। সব থেকে বড় কথা জেলা ভাঙার এই বার্তা জেলাবাসীকে খুব একটা উৎফুল্ল করেনি। জেলার বেশিরভাগ মানুষই এই জেলা ভাগ চান না। তৃণমূলের নীচুতলার কর্মী থেকে নেতা এবং বিভিন্ন মহল থেকে সেই বার্তা ইতিমধ্যেই পেয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মায় নবান্নের প্রশাসনিক আধিকারিকেরাও। সেই কারণেই তড়িঘড়ি করে নদিয়া জেলা ভাগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তবে মুখ্যমন্ত্রীর এইবারের জেলা সফরের শেষ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে নবান্নের আধিকারিকদের একাংশের অনুমান। তাই মুখ্যমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

একইসঙ্গে মতুয়া সম্প্রদায় প্রভাবিত নদিয়া জেলার বুকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তাঁর রাজনৈতিক সভা থেকে কী বার্তা দেন সেই দিকেও তাকিয়ে থাকবেন সকলে। কেননা এই মতুয়া ভোট ব্যাঙ্কের ওপর ভর দিয়েই ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার দক্ষিণে বাজিমাত করেছিল বিজেপি। রানাঘাট লোকসভা কেন্দ্রের পাশাপাশি রানাঘাট দক্ষিণ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, হরিণঘাটা, কল্যাণী, চাকদহ, কৃষ্ণগঞ্জ, শান্তিপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি(BJP)। কিন্তু চলতি বছরের পুরসভা নির্বাচনে এই এলাকাতেই গোহারান হেরেছে বিজেপি। কল্যাণী, গয়েশপুর, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, হরিণঘাটা, সবকটি পুরসভায় জয়ী হয়েছে তৃণমূল। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন, জেলা ভাগ নিয়ে কী বার্তা দেন ও বিজেপির বিরুদ্ধে কোন বার্তা দেন সেই দিকেই তাকিয়ে আছেন নদিয়াবাসী।

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা