চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১ নভেম্বর থেকে স্কুল পড়ুয়াদের দেওয়া হবে করোনার টিকা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের বেলাগাম সংক্রমণের কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা।বন্দিদশা কাটিয়ে ফের ক্লাসমুখো হয়েছে পড়ুয়ারা। মারণ ভাইরাসের ছোবল থেকে বাঁচাতে এবার স্কুল পড়ুয়াদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আগামী ১ নভেম্বর সোমবার থেকেই পড়ুয়ারা করোনার টিকা পাবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথমে  ঢাকার ১২টি কেন্দ্র থেকে টিকা দেওয়া হবে। তার পরে পর্যায়ক্রমে সারা দেশে স্কুল পড়ুয়াদের করোনার টিকা দেওয়া হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থী টিকা পাবে। ১২ থেকে ১৭ বছর পর্যন্ত যাদের বয়স, তারাই এই টিকাকরণের আওতায় আসবে।

দেশে স্কুল পড়ুয়াদের টিকা দেওয়ার আগে মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২ থেকে ১৭ বছর বয়সী ১২০ জনকে টিকা দেওয়া হয়েছিল। ওই শিক্ষার্থীদের কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না যাওয়ায় গোটা দেশের পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, আগামী ১৪ নভেম্বর থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ২২ লক্ষ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী। ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের মাধ্যমিক পরীক্ষা হবে। যে সব পরীক্ষার্থী করোনায় আক্রান্ত হবেন, তারা যাতে হাসপাতাল থেকে পরীক্ষায় বসতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ