Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্ধায় চায়ের সঙ্গে খান চিঁড়ে এবং ম্যাগি দিয়ে তৈরি স্যান্ডউইচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবারের (Sunday) দুপুরে মাছ অথবা মাংস দিয়ে জমিয়ে মধ্যান্যভোজ সারলেও সন্ধ্যা (evening) হলেই কেমন যেন হালকা খিদে পেয়েই যায় সকলের। এই সময় একটু চা হলে মন্দ হয় না। আর চায়ের সঙ্গে টা অর্থাৎ মুখরোচক কিছু স্নাকসতো (Snacks) চাইই চাই। কিন্তু প্রতিদিন চপ সিঙ্গারা খেতে কারই বা ভালো লাগে। তবে এই রবিবার মুখের স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিঁড়ে এবং ম্যাগি দিয়ে তৈরি সুস্বাদু স্যান্ডউইচ (Sandwitch)।

উপকরণঃ

১. চিঁড়ে

২.  টক দই

৩. সেদ্ধ আলু

৪. পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি

৫. বেসন

৬. ময়দা, লঙ্কা গুঁড়ো

৭. সাদা তিল (চাইলে নাও দিতে পারেন)

৮. ম্যাগি মশলা, ম্যাগি

৯. পরিমাণ মত নুন

১০. রান্নার জন্য তেল

পদ্ধতিঃ

প্রথমে চিঁড়ে বার কয়েক জলে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর সেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। এবার চিঁড়ের মধ্যে ২ চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার টক দই মেশানো চিঁড়ে ৫ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ৫মিনিট পর দই মেশানো চিঁড়ের মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হাফ চামচ সাদা তিল, ১ প্যাকেট ম্যাগি মশলা আর একটা সিদ্ধ আলু দিয়ে সবটাক ভালো করে মেখে নিতে হবে। এবার এতে ৩-৪ চামচ বেসন দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিন। এবার একটা থালায় তেল মাখিয়ে মিশ্রণটা সমান করে ঢেলে দিতে হবে। এরপর এটি স্যান্ডউইচের মত আকারে ছোটো করে কেটে নিতে হবে। এবার একটা বাটিতে কিছুটা ময়দা সামান্য নুন, লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরী করে নিতে হবে। এছাড়াও ১ প্যাকেট ম্যাগি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে মিহি টুকরো করে নিতে হবে। এবার স্যান্ডউইচের আকারে কেটে রাখা চিঁড়ে আলুর মিশ্রণ ময়দার ব্যাটারে ডুবিয়ে ম্যাগি গুঁড়ো মাখিয়ে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করে নিন। তেল গরম হলে তেলের মধ্যে স্যান্ডুইচগুলোকে দিয়ে আঁচ কমিয়ে মুচমুচে করে ভেজে তুলে নিন। তাহলেই তৈরী হয়ে যাবে নতুন স্বাদের চিঁড়ে এবং ম্যাগি দিয়ে তৈরি সুস্বাদু স্যান্ডউইচ।

‘ঈশ্বর শক্তি দিক তোমায়’, বিপুল ভোটে তামিলনাড়ুতে জয়ী বিজয়ের দল, অভিনন্দন রীতেশের

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘আমরা হারিনি, পদত্যাগের প্রশ্নই ওঠে না,’ কালীঘাটে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি মমতার

‘পরিবর্তন আসুক শান্তিতে, হিংসার পথে নয়’, নতুন সরকারকে নিয়ে পোস্ট কাঞ্চনের

স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার

মহাকরণে সংস্কার চলছে ,নবান্ন থেকেই পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রী কাজ চালাবেন

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ