লরির সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত ১ এবং আহত ৩

লরির সঙ্গে বাইকের সংঘর্ষের জেরে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাগ্রস্ত বাইকে চার জন সওয়ারি ছিল বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছুটির দিনে সাত সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। লরির সঙ্গে বাইকের সংঘর্ষের জেরে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাগ্রস্ত বাইকে চার জন সওয়ারি ছিল বলে জানা গিয়েছে। গুরুতরভাবে জখম হয়েছেন আরও তিন যুবক। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ধনিয়াখালী থানার চৌতরা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম তুফান রায়। ১৮ বছর বয়স তাঁর। রবিবার সকালে তুফান-সহ চার যুবক ধনিয়াখালীর পারামবুয়া থেকে একটি বাইকে চৌতারায় যাচ্ছিলেন। বাইকটি তারকেশ্বর বর্ধমান রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই একটি লরির গায়ে সজোরে ধাক্কা মারে। এলাকার বাসিন্দাদের থেকে খবর পায় পুলিশ গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় চার জন যুবক রাস্তায় পড়ে রয়েছে। ওই চার জনের মধ্যে দুর্ঘটনা স্থলেই তুফান রায়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকেই ৩ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশ সূত্রে আরও খবর, ওই চার জন যুবকের বাড়ি পাড়ামবুয়া এলাকায়।

স্থানীয় এক বাসিন্দা এই ঘটনা নিয়ে বলেন, ‘চৌতরা মোড়ের কাছে আজ সকালে ইট বোঝায় গাড়ি যাচ্ছিল। একই রোডে একটি বাইকও আসছিল। বাইকটিতে আরোহী সহ তিন জন যুবক ছিল। সম্ভবত তারা জমিতে ধান কাটতে যাচ্ছিল। রাস্তা দিয়ে ইট বোঝায় লরি আসছে তা হয়তো খেয়াল করেনি। যার ফলে লরি কাছাকাছি এসেপড়াতে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সটান লরির তলাই চলে যায়। এরপর পুলিশকে খবর দিলে তাঁরা এসে এক জন মৃত সহ বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।’

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা