ফের গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে, গড়বেতায় দুই নেতার হাতাহাতি

কিছুতেই থামছে না বিজেপিতে (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের কোন্দলের ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুতেই থামছে না বিজেপিতে (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও প্রকাশ্যে এলো বিজেপির অন্দরের কোন্দলের ছবি। জেলার দলীয় কার্যালয়ের মধ্যেই বিজেপি’র জেলা সহ-সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে জেলা পার্টি অফিসে হাজির গিয়েছিলেন গড়বেতার বিজেপির  মণ্ডল সভাপতি ঠাকুর দাস মিদ্যা। দলীয় বৈঠকের জন্য দলের পতাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য জেলা কার্যালয়ে এসেছিলেন তিনি। কিন্তু তাঁকে প্রয়োজনীয় জিনিসগুলি দেওয়ার আগে বিজেপি’র জেলা সহ-সভাপতি ড: শঙ্কর গুছাইত পুরনো জিনিসের হিসাব দেখতে চান। আর এতেই তেতে ওঠেন মণ্ডল সভাপতি ঠাকুর দাস মিদ্যা। রাগের বশবর্তী হয়ে যাওয়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পার্টি অফিসের মধ্যে। শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) দেখা গিয়েছে, বিজেপি’র জেলা সহ-সভাপতিকে বেধড়ক চড়-কিল-ঘুঁষি মারছেন ঠাকুর দাস মিদ্যা। এমনকি শঙ্কর গুছাইতের কাছ থেকে তাঁর মোবাইলটি ছিনিয়ে নিতে দেখা যায় দলের মণ্ডল সভাপতিকে। মোবাইল ফোনটি ভেঙেও দেওয়া হয়।

এদিন গেরুয়া শিবিরের দলীয় কার্যালয়ের ভেতরেই বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চলে। অন্যান্য কর্মী তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ইতিমধ্যে এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় বেজায় অস্বস্তিতে পড়েছে পদ্ম শিবির। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে যেখানে বিজেপি জোরদার প্রস্তুতিতে নামছে, সেই সময় এই ঘটনার কথা জানাজানি হতে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ