কুমোরদের ইলেকট্রিক পটারি হুইল মেশিন প্রদান করল ভারত সেবাশ্রম সংঘ

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিকের বিকল্প একমাত্র মাটির আসবাবপত্র। তাই মাটির তৈরি জিনিসের উৎপাদন বাড়াতে এবার কুমোরদের মধ্যে স্বয়ংক্রিয় ইলেকট্রিক পটারি হুইল মেশিন প্রদান করল ভারত সেবাশ্রম সংঘ।বাঁকুড়া(Bakura) জেলার খাতড়ায় সঙ্ঘের কার্যালয়ে এক অনুষ্ঠানে এলাকার কয়েকশো কুমোরের হাতে এই মেশিন তুলে দেওয়া হয়।
কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা খাদি এন্ড ভিলেজ ইন্ডাস্ট্রীস কমিশনের উদ্যোগে এবং গ্রামোদ্যোগ বিকাশ যোজনার মাধ্যমে কুমোরদের হাতে ইলেকট্রিক্যাল হুইল মেশিন তুলে দেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

তিনি বলেন, কুমোরদের(Potters) হাতে এই মেশিন তুলে দেওয়ার পাশাপাশি কিভাবে এই মেশিন ব্যবহার করে দ্রুত চায়ের কাপ থেকে মাটির ভাঁড় বা অন্যান্য জিনিস উৎপাদন বাড়ানো যায় সে ব্যাপারেও কুমোরদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। মূলত গ্রাম বাংলায় সেখানকার বেকারদের স্বনির্ভরশীল করে তোলার পাশাপাশি কুমোরদের রোজগার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাম বাংলা থেকে উৎপাদিত মাটির ভাঁড়, হাড়ি কলসি ও অন্যান্য আসবাবপত্রের যেমন যোগান বাড়বে বিভিন্ন বাজারে তেমনি গ্রামের আর্থিক দিক মজবুত হবে।

ভারত সেবাশ্রম সংঘ(Bharat Sevashram Sangha) জেলায় জেলায় বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম যেমন করে থাকে তেমনি গ্রাম বাংলায় সাধারণ মানুষকে স্বনির্ভরশীল হওয়ার পাশাপাশি নানা ধরনের উদ্যোগ নিতে সাহায্য করে।সারা বছরই ভারত সেবাশ্রম সঙ্ঘ নানা ধরনের সামাজিক কাজ করে থাকে। শুধু তাই নয় প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ায় ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার গ্রামে দরিদ্র কুমোরদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সঙ্ঘ।

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর