‘সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি,’ হুঙ্কার মমতার

তাই নিজের হাতেই সংগঠন দেখতে গোয়ায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী-সমাজকর্মী নাফিসা আলি

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনদিনের সফরে পশ্চিমের দ্বীপরাজ্য গোয়াতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই শুক্রবার একগুচ্ছ কর্মসূচী রয়েছে তৃণমূল নেত্রীর। তার আগে গোয়াতে ভাষণ দিতে গিয়ে সেখানকার বিজেপি সরকার ও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাইনবোর্ড হতে গোয়ায় আসিনি। তাঁর বক্তব্যেই স্পষ্ট গোয়ায় সর্বশক্তি দিয়ে লড়বে তৃণমূল। তাই নিজের হাতেই সংগঠন দেখতে গোয়ায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী-সমাজকর্মী নাফিসা আলি।

সূত্রের খবর, আরও বেশকিছু বিশিষ্ট ব্যক্তি আজ তৃণমূলে যোগদান করবেন গোয়াতে। এদিন গোয়ানিজ ভাষায় বক্তব্য রাখতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। তিনি জানিয়েছেন, ‘আমরা কোনওদিন জাতপাতের রাজনীতি করিনা। হিন্দু-মুসলিম-শিখ-ইসাই ভাগাভাগি করিনা। হিংসার রাজনীতি করিনা। গোয়ার প্রথম আকর্ষণ হল পর্যটন। তাই সেটাকে আরও বেশি ভালো করে সাজাতে চাই। পরের বার আসব তখন গোয়ায় গ্রাম গুলো ঘুরব। এখানে আমি মুখ্যমন্ত্রী হতে আসিনি, লক্ষ্য গোয়ায় উন্নয়ন করা। আমাদের দল সর্বভারতীয় দল যারা আসতে চায় আসতে পারে। একটা সর্বভারতীয় দল চাইলে যে কোনও রাজ্যে যেতে পারে, সংগঠন করতে পারে। কিন্তু আমরা গেলেই কালো পতাকা দেখাচ্ছে, পুলিশ সভার অনুমতি দিচ্ছে না।’

জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়াতে ত্রিপুরার মতো গোয়া’র ৪০ আসনের বিধানসভাও এখন ঘাসফুল শিবিরের পাখির চোখ। আগামী বছরেই সেই রাজ্যে নির্বাচন তাই সেরাজ্যে সংগঠন শুরুর কাজে গত কয়েক মাস ধরেই কোমর বেঁধে লেগে পড়েছে তৃণমূল নেতৃত্ব। শুরুতেই চমক দিয়ে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তথা কংগ্রেস বিধায়ক লুজিনহো ফালেরিও তৃণমূলে যোগদেন। সঙ্গে আসেন একঝাঁক জনপ্রিয় কংগ্রেস নেতা। শুক্রবার গোয়ায় ঠাসা কর্মসূচী রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিনই রাস্তায় নেমে গোয়াবাসীর মনমেজাজ আর সমস্যা বোঝার কাজ শুরু করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী, আলোচনা হয় গোয়ার পরিস্থিতি নিয়ে। গোয়া তৃণমূলের পক্ষ থেকে টুইট করে বলা হল, ‘এটা সবে শুরু। নতুন ভোর গোটা রাজ্যের জন্যই আসতে বাধ্য। আসবে প্রকৃত উন্নয়ন, প্রকৃত বৃদ্ধি এবং গণতন্ত্র।’

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট