শরীর সুস্থ রাখতে খাদ্য তালিকায় রাখুন সূর্যমুখীর বীজ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ কিছুদিন আগে পর্যন্ত বাঙালির রান্নাঘরে ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হত সর্ষের তেল কিন্তু গত কয়েকবছর ধরে স্বাস্থ্য সচেতন মানুশ্ রান্নাঘর থেকে সর্ষের তেলকে বিদায় জানিয়েছে। পরিবর্তে সেই জায়গা নিয়েছে সয়াবিন অয়েল, অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েলের মত কম ক্যালরি যুক্ত তেল। তবে শুধু কম ক্যালরি নয় সূর্যমুখী ফুলের বীজে (Sunflower seeds) রয়েছে একাধিক পুষ্টিগুণ যা বীজ থেকে তৈরি ওই তেলের মধ্যে চলে আসে। বিশেষজ্ঞদের মতে অ্যানিমিয়া থেকে ক্যানসার অথবা  গাঁটে ব্যথার মত বহু অসুখ প্রতিরোধে সাহায্য করে সূর্যমুখী ফুলের বীজ।

বিশেষজ্ঞদের মতে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে সূর্যমুখীর বীজ। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল উপাদান যা ত্বকের বিভিন্ন ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। ত্বকের দাগ ছোপ দূর করতেও সাহায্য করে সূর্যমুখীর বীজ । এছাড়াও সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ই যা আমাদের ত্বককে স্বাস্থ্যকর রাখে। সেল ড্যামেজের হাত খেকে ত্বককে রক্ষা করে।

সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমানে আয়রন ফলে যাঁরা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য অত্যন্ত উপকারী সূর্যমুখীর বীজ। এটি রক্তাল্পতা দূর করে শরীরে আয়রনের মাত্রা বজায় রাখে।

বিশেষজ্ঞদের মতে সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ই । এটি অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য অত্যন্ত উপকারী উপাদান এটি। এর মধ্যে থাকা ভিটামিন ই সঠিকভাবে গর্ভের সন্তানের বৃদ্ধিতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে প্রতিদিনের খাদ্য তালিকায় সূর্যমুখীর বীজে থাকলে তা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি শরীরে টিউমরের আকার কমাতে সাহায্য করে এবং ক্যানসার কোষগুলি ধ্বংস করতে সাহায্য করে। এর ফলে কোলন ক্যানসার এবং অন্যান্য ক্যানসারের ঝুঁকি কম থাকে ।

সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। এরফলে সূর্যমুখী ফুলের বীজ কার্ডিওভ্যাসকুলার রোগ অর্থাৎ হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি প্রতিরোধ করতে সাহায্য করে

সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন ই, জিঙ্ক, সেলেনিয়ামের মতো উপকারী উপাদান। এর ফলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেব সাহায্য করে সূর্যমুখীর বীজ। এছাড়া এর মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

তাই শরীর সুস্থ (Healthy life) রাখতে খাদ্য তালিকায় (Diet chart) সানফ্লাওয়ার অয়েলের পাশপাশি স্যুপ বা অন্য কোন খাবারের সঙ্গে সূর্যমুখীর বীজের গুঁড়ো ছড়িয়ে খেতে পারেন উপকার পাবেন।

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা