তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,সাপুইপাড়া: তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। পঞ্চায়েত অফিসে ধুন্ধুমার। গণপিটুনির শিকার উপপ্রধান।তৃণমূল সরকারের আমলে এলাকায় পানীয় জলের লাইন দেওয়ার নাম করে প্রত্যেক বাড়ি থেকে নেওয়া হয়েছিল ৬,০০০ করে টাকা। পরবর্তীকালে সেই কানেকশন বিনামূল্যে দেওয়া হলেও, মানুষের কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করে রাখার অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে।শুক্রবার সেই টাকা ফেরতের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চলে ব্যাপক বিক্ষোভ।

বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন্দু গায়েনকে হাতের কাছে পেয়ে উত্তেজিত জনতা চড়াও হয় এবং মারধর শুরু করে। পঞ্চায়েত চত্বরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে ওই পঞ্চায়েতের যিনি বর্তমান প্রধান তিনি জানান যে সময় টাকা নেওয়া হয়েছিল সেই সময় তিনি পঞ্চায়েতের সদস্য প্রধান কোন কিছুই ছিলেন না। এ দিনের এই ঘটনার কিছুক্ষণ পরেই বর্তমান প্রধান বিডিওর কাছে গিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে প্রধান পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ পত্র জমা দেন।

ওই পঞ্চায়েত থেকে কারা টাকা নিয়েছেন এবং সেই টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এর কোন দায়িত্ব তিনি নেবেন না বলে জানিয়ে দেন। চারদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে কোন মুহূর্তে তার নিজেরও সম্মানহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইস্তফা দেওয়ার পর ওই পঞ্চায়েতের প্রধান।এদিকে,সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জলের তলায় ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের অধীনস্থ সমস্ত অঞ্চল।

তৃণমূলের ১৫ বছরের রাজত্বকালেও নিকাশি ব্যবস্থার কোনো উন্নতি হয়নি, যার ফলে চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার সাধারণ মানুষকে।এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, বিগত দেড় দশকে ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে কোনো প্রকৃত উন্নয়নমূলক কাজই হয়নি। উল্টে বাঁকড়ার ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় দেদার চলেছে নয়নজুলি ভরাট, জলাশয় বুজিয়ে ফেলা এবং বেআইনি বহুতল নির্মাণের কাজ। 

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ