রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৭৮ সালের পর বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে ব্রাজিল জয় পায়নি, এমনটা হয়নি আজ পর্যন্ত। যদিও ব্রাজিলের যা ফর্ম, এবারের বিশ্বকাপে কী যে ঘটবে সেটা বলা মুশকিল। তবে গ্রুপ পর্বে ব্রাজিলের সামনে এবার দুর্বলতম দল হাইতি। রাত পোহালেই শনিবার (২০ জুন) ভোরে আমেরিকার ফিলাডেলফিয়াতে মুখোমুখি হবে দুই দল। তবে দুই দল মাঠে নামার আগেই ম্যাচে কে জিতবে তা আগাম জানিয়ে দিল সুপার কম্পিউটার।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে চলা ম্যাচে ব্রাজিলকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটারও এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি দেখছে। তাদের হিসেব অনুযায়ী, বিশ্বকাপের এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ। তার তুলনায় ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ৮.৪ শতাংশ। এযাবৎ পর্যন্ত হাইতির সঙ্গে তিনবার সাক্ষাৎ হয়েছে ব্রাজিলের। তাতে দাপটের সঙ্গে হাইতিকে হারিয়েছে পেলের দেশের ছেলেরা। হাইতির সঙ্গে ব্রাজিলের প্রথম দেখা হয়েছিল ১৯৭৪ সালে। এক প্রীতি ম্যাচে তারা হাইতিকে ৪-০ গোলে হারায়। ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রিভেলিনো সেই ম্যাচে ১টি গোল করেছিলেন। দ্বিতীয়বারের মতো হাইতি ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ২০০৪ সালে। এবারও সেই প্রীতি ম্যাচ ছিল। তাতে হাইতিকে আগের থেকেও বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল। ৬-০ গোলে হাইতির বিরুদ্ধে সেই ম্যাচ জেতে ব্রাজিল। রোনাল্ডিনহো হ্যাটট্রিক করেছিলেন।

আরও পডুন: মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর 

ব্রাজিলের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জয়টি আসে ২০১৬ সালের কোপা আমেরিকাতে। আমন্ত্রিত দল হিসেবে কোপায় খেলতে আসা হাইতিকে ৭-১ গোলে কার্যত দুরমুশ করেছিল ব্রাজিল। ফিলিপ কৌটিনহো হ্যাটট্রিক করেন এবং রেনাতো আগুস্তো জোড়া গোল করেন। পরিসংখ্যানে ব্রাজিল এগিয়ে থাকলেও হাইতিকে ছোট করে দেখা ঠিক হবে না। কারণ এবারের বিশ্বকাপে অনামী দলগুলিই চমক দেখাচ্ছে। তার জলজ্যান্ত প্রমাণ পর্তুগালের বিরুদ্ধে ডিআর কঙ্গোর ড্র। ব্রাজিলের সাম্প্রতিক যা ফর্ম। তাতে পুরনো পরিসংখ্যান ধরলে শুধুই খুশি হতে হবে সমর্থকদের। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অনেক পিছনে হাইতি। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের স্থান ৬ নম্বরে, আর হাইতি ৮৪ নম্বরে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেশ উজ্জ্বল। অপটার সুপারকম্পিউটারের হিসেব বলছে, গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা ব্রাজিলের প্রায় ৫২ শতাংশ। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। এমনকী শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ ধরা হয়েছে।

অপরদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় হাইতির সমীকরণ বেশ কঠিন হয়ে গিয়েছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে, এমনটাই জানাচ্ছে অপটার সুপারকম্পিউটার।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল