আফতাবকে নিয়ে জঙ্গলে গিয়ে শ্রদ্ধার দেহের ১০টি টুকরো উদ্ধার করল পুলিশ

খুনি আফতাবকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়ে শ্রদ্ধার ৩৫টি টুকরোর মধ্যে ১০টি টুকরো উদ্ধার করে পুলিশ। এদিন ফরেন্সিক টিমও আলাদা ভাবে নমুনা সংগ্রহ করে।

Share:

নিজস্ব সংবাদদাতা, দিল্লি : দিল্লিতে শ্রদ্ধা খুনে পিঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু একটু করে সব তথ্য সামনে আসছে। এদিন খুনি আফতাবকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়ে শ্রদ্ধার ৩৫টি টুকরোর মধ্যে ১০টি টুকরো উদ্ধার করে পুলিশ। এদিন ফরেন্সিক টিমও আলাদা ভাবে নমুনা সংগ্রহ করে।

দিব্যি লিভ টুগেদার চলছিল। কিন্তু সঙ্গিনী বিয়ের জন্য চাপ দিতেই বদলে গেল মেজাজ। গলায় ফাঁস দিয়ে প্রথমে হত্যা। তারপর মৃতদেহের ৩৫টি টুকরো করে আফতাব। বিশাল এক ফ্রিজ কিনে তার মধ্যে দেহের টুকরোগুলো ঢুকিয়ে রাখে সে। সেই অবস্থাতেই ঘরে ঘুমতো খুনি। অন্য তরুণীকে ডেকে এনে চলত যৌনক্রীড়া। কিছুদিন পর ময়লা ফেলার ব্যাগ কিনে আনে আফতাব। ১৮ দিন ধরে শ্রদ্ধার দেহের টুকরোগুলি ওই ব্যাগে ভরে এক জঙ্গলের বিভিন্ন জায়গায় ফেলে দেয় সে। পুলিশি জেরায় এ সবই কবুল করেছে আফতাব। এদিন আফতাবকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলে যান তদন্তকারীরা। কোথায় কোথায় দেহের অংশগুলি ফেলেছিল সে, সেগুলি চিহ্নিত করার চেষ্টা করা হয়। জানা গিয়েছে, আপাতত ৩৫টি টুকরোর মধ্যে ১০টি টুকরো উদ্ধার করা হয়েছে। বাকি টুকরোগুলির খোঁজ চলছে।

এরই মধ্যে ফরেন্সিক টিম এদিন শ্রদ্ধাদের ফ্ল্যাটে আসে। যে ফ্রিজে শ্রদ্ধার দেহ রাখা ছিল, তার থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। এছাড়া সেই ফ্লাটের অন্যান্য নমুনাও সংগ্রহ করা হয়। দেহ টুকরো করার ছুরি এখনও পাওয়া যায়নি। এদিকে শ্রদ্ধার বাবা বিকাশ মদন আফতাবের ফাঁসি চেয়েছেন।

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত