মুখ্যমন্ত্রীর ইচ্ছায় আগামিকাল আলিপুর জেল মিউজিয়ামে যাচ্ছেন সব দলের বিধায়করা

শীতকালীন অধিবেশন শেষ হলে সেই বাস বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে  রওনা দেবে আলিপুর মিউজিয়ামের উদ্দেশ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দেশ ভারত। আর বাংলার রাজনীতি মানেই সৌজন্য। তবে সাম্প্রতিককালে বারবার চিড় ধরেছিল শাসক-বিরোধী সৌজন্যে। সম্প্রতি একাধিকবার দেখা গিয়েছে ফিরে এসেছে সেই সৌজন্য। আবারও নজির গড়ল রাজ্য। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) ইচ্ছা যেন মান্যতা পেল। 

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামিকাল সমস্ত দলের বিধায়কদের নিয়ে যাওয়া হবে আলিপুর জেল মিউজিয়াম (ALIPORE MUSEUM)। সেই ‘ইন্ডিপেন্ডেস মিউজিয়াম’ পরিদর্শন করবেন বিধায়করা। জানা গিয়েছে, এই জন্য বিশেষ বাসের ব্যবস্থাও করা হয়েছে।  শীতকালীন অধিবেশন শেষ হলে সেই বাস বিধায়কদের নিয়ে বিধানসভা থেকে  রওনা দেবে আলিপুর মিউজিয়ামের উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছে ছিল। সেই ইচ্ছেই পূর্ণতা পেতে চলেছে আগামিকাল। ফিরহাদ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: সুন্দরবনে মাস্টারপ্ল্যান, মুখ্যমন্ত্রী আলোচনা করবেন কেন্দ্রের সঙ্গে 

পুজোর আগে মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের দিকে এগিয়ে গিয়ে শারদ শুভেচ্ছা জানিয়ে নমস্কার করেছিলেন। বিজেপি বিধায়করাও প্রতি নমস্কার করেছিলেন। আবার রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছিলেন পেছনের সারিতে বসে আছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উঠে পেছনে গিয়ে হাত ধরে সামনে নিয়ে এসেছিলেন ‘বিমান দা’কে। এগিয়ে দিয়েছিলেন চেয়ার। সংবিধান দিবসে বিধানসভায় নিজের কক্ষে মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা সহ তিন বিজেপি বিধায়ককে। শুভেন্দুকে ‘ভাই’ বলে সম্বোধন করেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি বিধায়কদের। তারপরে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় সব দলের বিধায়করা যাচ্ছেন আলিপুর মিউজিয়াম পরিদর্শনে। বাংলার রাজনীতিতে এই ‘সৌজন্য’ই কাম্য। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর এই মিউজিয়ামের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?