Loading live market data...
Loading active stocks...
Connecting...

কুলাউড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে পরিবারের হাতে তুলে দিলে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ভারত থেকে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বিজিবি আটক করার পর পরিচয় নিশ্চিত করে কুলাউড়া থানার মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁদের।

পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, মুরইছড়া বর্ডার সংলগ্ন চা-বাগান এলাকায় মহিলা, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা। পরে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাঁদের আটক করে এবং পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। পরিচয় যাচাই শেষে বিজিবি তাঁদের কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন: ফের পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরার বাসভবনে ইডি হানা

আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে মহিলা, শিশু ও কিশোরও রয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কুলাউড়া থানার এক কর্মকর্তা জানান, মানবিক দিক বিবেচনা করে পরিচয় নিশ্চিত হওয়ার পর দ্রুত তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ মেলেনি। তাঁরা মূলত কাজের সন্ধানে বা ব্যক্তিগত কারণে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত না করার বিষয়ে তাঁদের সতর্কও করেছে প্রশাসন। 

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়