কংগ্রেসের ডিগবাজি, রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন খাড়গেই

দলের সভাপতি পদে লড়তে গিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একেই বলে ডিগবাজি। একের পর এক নেতা দল ছাড়ায় কার্যত ছন্নছাড়া দশা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের। তাই উদয়পুরে চিন্তন শিবিরে নেওয়া ‘এক ব্যক্তি, এক পদ’  নীতি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল শতাব্দী প্রাচীন দলটি। সূত্রের খবর, যোগ্য নেতার অভাবে রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেই। অন্তত সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে কংগ্রেস সাংসদদের নেতৃত্ব দেবেন তিনিই। কংগ্রেসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, সংসদের অধিবেশন শেষ হওয়ার পরেই রাজ্যসভা ও লোকসভায় দলের নেতা নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের অন্দরে দীর্ঘদিন ধরেই ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি চালু করার বিষয়ে সোচ্চার প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত দলের সভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নেওয়ার পরে রাজীব তনয়ের পক্ষ থেকে তাঁকে ওই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। আর তাতেই পিছু হঠেছিলেন মরু রাজ্যের মুখ্যমন্ত্রী। কংগ্রেস সভাপতি পদে লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন। দলের সভাপতি পদে লড়তে গিয়ে রাজ্যসভার বিরোধী দলনেতার পদে ইস্তফা দিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে।

কিন্তু তাঁর ইস্তফার পরেই নতুন দলনেতা নির্বাচন নিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আগামিকাল কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধি শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল ঠিক করতে দুই কক্ষের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসছেন। ওই বৈঠকেই আপাতত শীতকালীন অধিবেশন পর্যন্ত খাড়গেকে রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালনের অনুরোধ জানানো হবে।

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

শৈশবের স্বপ্নপূরণ, এবার আইপিএসের চরিত্রে সলমানের নায়িকা ডেইজি শাহ

‘বয়স নয়, দাম্পত্যে সুখটাই গুরুত্বপূর্ণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে বিতর্ক, নায়কের পাশে রাখি

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন