বিশ্বকাপে আজ মুখোমুখি ইংল্যান্ড-ফ্রান্স

আজ রাত সাড়ে বারোটায় আল-বাইত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: এক দল গত বিশ্বকাপে চ্যাম্পিয়ান হয়েছিল। আর এক দল ৫৬ বছর আগে চ্যাম্পিয়ানের তকমা পেয়েছিল। এক দলের কাছে লক্ষ্য শিরোপা ধরে রাখা আর অন্য দলের লক্ষ্য ৫৬ বছরের খরা কাটানো। আর সেই দুই লক্ষ্য নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ শনিবার রাত সাড়ে বারোটায় আল বাইত স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই সেরা শক্তিশালী দল ফ্রান্স ও ইংল্যান্ড। মরণ-বাঁচনের ম্যাচে দুই দলই নিজেদের সর্ব শক্তি উজাড় করে দিতে চাইছে।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। কোনও ম্যাচেই হারতে হয়নি। সবচেয়ে বেশি গোল করেছেন হ্যারি কেইনরা। রক্ষণও যথেষ্ট দুর্ভেদ্য। তিন ম্যাচে কোনও গোল হজম করেননি কাইল ওয়াকাররা। তবুও আজকের ম্যাচে বিপক্ষে থাকা কিলিয়ান এমবাপ্পে যে ম্যাচের রং বদলে দিতে পারেন তা ভালই জানেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। তাই তাঁকে আটকানোর পাশাপাশি নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয় তুলে নেওয়ার রণকৌশল সাজিয়েছেন তিনি। অধিনায়ক হ্যারি কেইন, মাকাস রাশফোর্ড, ফিল ফোডেন, বুকায়া সাকাদের দিখে তাকিয়ে তিনি। দলের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন রাহিম স্টার্লিং। দ্রুতগতির এই উইঙ্গারের উপরেও বড় ভরসা ইংল্যাড কোচের।

অন্যদিকে শুরুটা ভাল হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে তিউনিশিয়ার কাছে হারতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ানদের। তবে আতীতের দিকে ফিরে তাকাতে রাজি নন ফরাসি কোচ দিদিয়ের দেঁশ। এখনও পর্যন্ত বিশ্বকাপে পাঁচ গোল করা মহাতারকা কিলিয়ান এমবাপ্পে তাঁর তুরুপের তাস। অলিভিয়ের জিরু, উসমান দেম্বলে আর আঁতোয়া গ্রিজম্যানরা আজকের ম্যাচেও জ্বলে উঠবেন বলে তিনি আত্মবিশ্বাসী। শুরু থেকে মাঝমাঠের দখল নিয়ে ইংল্যান্ডকে টেক্কা দেওয়ার ক্ষেত্রে তাঁর বাজি আর্দ্রিঁয়া রাবিরো। দুই দলের খেলার দরন যেহেতু একই তাই আজকের ম্যাচ রোমাঞ্চকর হবে বলে আশা করছেন ফুটবল পণ্ডিতরা।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক