ক্রিসমাসের দেদার খরচ নয়, ইউক্রেনবাসীকে সাহায্যের আর্জি পোপের

ইউক্রেনবাসীকে অর্থসাহায্যের আর্জি জানিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আসন্ন ক্রিসমাসে মুড়ি-মুড়কির মতো টাকা খরচ না করার আর্জি জানালেন পোপ ফ্রান্সিস। আনন্দের স্রোতে বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীকে গা না ভাসানোর অনুরোধ জানিয়েছেন। খরচে হ্রাস টেনে ইউক্রেনবাসীকে অর্থসাহায্যের আর্জি জানিয়েছেন।

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে তাঁর বার্তা – আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে এক বিশেষ আর্জি রাখতে চলেছি। আপনারা সকলেই জানেন যে ইউক্রেনবাসী কতটা কষ্টের মধ্যে রয়েছে। সামনেই শীত। তাই, তাদের কষ্ট যে আরও বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই নিয়ে কোনও সন্দেহ নেই যে বিশ্বের সব খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বড় দিন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে।

আপনাদের সবার কাছে আমার অনুরোধ, এবারের ক্রিসমাস একটু অন্যভাবে পালন করা হোক। প্রতিবছর এইদিনের কথা চিন্তা করে আপনারা আপনাদের সামর্থমতো যে টাকা খরচ করেন, ইউক্রেনবাসীর কথা মাথায় রেখে সেই খরচে এবার একটু কমান।

আমরা সবাই জানি, ইউক্রেনের মানুষ কতটা কষ্ট করে রয়েছে। কতটা কষ্টে রয়েছে সেই দেশের শিশুরা। তাদের না খেয়ে থাকতে হচ্ছে। ডাক্তার নার্সের অভাবে মানুষ চিকিৎসা পাচ্ছে না। তাদের কথা যেন আমরা ভুলে না যাই। অবশ্যই আমরা উৎসাহ এবং আনন্দের সঙ্গে ক্রিসমাস পালন করব। কিন্তু সেই আনন্দে যেন ভুলে না যাই ইউক্রেনের সেই সব মানুষদের কথা, যারা আজ  অত্যন্ত অসহনীয় পরিস্থিতিতে রয়েছে।

আরও পড়ুন হাঁটুতে অসহ্য যন্ত্রণা, দাঁড়াতে পারছেন না পোপ, নিলেন হুইল চেয়ারে

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে