মন্ত্রীর আশ্বাসের পর বিদ্যুতের খুঁটি পড়ল হলদিয়ার দুই গ্রামে

রাজ্য বিদ্যুৎ দফতরের প্রতিশ্রুতি মতো স্বাধীনতার ৭৫ বছর পর হলদিয়ার দুই গ্রামে বিদ্যুৎ (Electricity) পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিদ্যুৎ দফতরের তরফে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে আশ্বাস দিয়েছিলেন খোদ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। অবশেষে সেই কথা মতো স্বাধীনতার ৭৫ বছর পর হলদিয়ার দুই গ্রামে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু হল। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বিষ্ণুরামচক এবং সৌতনপুর গ্রামে বিদ্যুৎ সংযোগের জন্য পৌঁছে গেল কংক্রিটের খুঁটি। দীর্ঘ প্রতীক্ষার পর কাজ শুরু হওয়ায় প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

অন্যদিকে গ্রামে দীর্ঘদিন পর বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হতে পোর্ট ট্রাস্টের তরফে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার পোর্ট ট্রাস্টের দুই প্রতিনিধি গ্রামে গিয়ে এলাকার ছবি তোলেন। ছবি তোলা হয় বিদ্যুতের খুঁটিরও। পাশাপাশি তাঁরা গ্রামবাসীদের কাছে জানতে চান, বিদ্যুতের খুঁটি কারা এনেছে এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি বিদ্যুৎ সংযোগের কাজে বাধা দিতে পোর্ট ট্রাস্টকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে। যদি এই এলাকায় যদি জমি জট থেকে থাকে তাহলেও গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধ পরিকর রাজ্য বিদ্যুৎ দফতর। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে জমি নিয়ে আইনি জটিলতা থাকলেও জল এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত করা চলবে না কোনও এলাকার বাসিন্দাদের। তাই এ ব্যাপারে বন্দর কর্তৃপক্ষ আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হলে আদালতে গ্রামবাসীদের স্বার্থে রাজ্য সরকার মামলা লড়বে।

প্রসঙ্গত হলদিয়ার দুই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গত সপ্তাহে বিদ্যুৎ দফতরের কর্মীরা গ্রামে গিয়ে কাজ শুরু করেন। শিবির করে যাঁরা বিদ্যুৎ সংযোগ পেতে ইচ্ছুক তাঁদের থেকে আবেদন নেওয়া হয়। চলতি ডিসেম্বর মাসেই যাতে গ্রামে বিদ্যুৎ চলে আসে সে বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ করছে বিদ্যুৎ বণ্টন বিভাগ।

জন্মদিন পালনের জন্য জোর করে বড় মায়ের মন্দির খুলিয়েছিলেন পার্থ ভৌমিক!

ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

দুর্যোগের মেঘ কাটলেও সপ্তাহজুড়ে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ

যাত্রীদের জন্য সুখবর, মেদিনীপুর-কলকাতা রুটে চারটি নতুন সরকারি বাস চালু

আনন্দে গৌরীকে জড়িয়ে ধরে চুমু খেলেন আমির, নায়কের তৃতীয় বিয়ের ভিডিও প্রকাশ্যে

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার ১, তদন্তে ছয় সদস্যের SIT গঠন

‘আটটি যুদ্ধ থামিয়েও নোবেল পেলাম না’, ট্রাম্পের গলায় আক্ষেপের সুর

মরেও শান্তি নেই! ত্রিবেণী মহাশ্মশানে একসঙ্গে বিকল দুই বৈদ্যুতিক চুল্লি

বাবার শেষকৃত্যে হাজির খামেনির তিন পুত্র, প্রাণঘাতী হামলার আশঙ্কায় গরহাজির মোজতবা

‘ডিমের পরিবর্তে এবার বাড়িতে ঢিল‌ পড়বে’, কাদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

চিকিৎসার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালাল জেলবন্দি আসামি

মেলেনি অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলের পিছনে স্ত্রীর মরদেহ চাপিয়ে বাড়ি নিয়ে গেলেন স্বামী

১৪ বছরেও মেলেনি বিচার! বরুণ বিশ্বাসের খুনিদের শাস্তি দেখার অপেক্ষায় বৃদ্ধ বাবা