ইউরোপিয়ান ফাঁড়া কাটিয়ে জয়ের লক্ষ্যে ব্রাজিল, হাল ছাড়তে নারাজ নরওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত দুই বিশ্বকাপের তুলনায় এবারে ভাল খেলছে ব্রাজিল। কোচ কার্লো আনসেলোত্তির ছকে গ্রুপ পর্ব ও নক আউটে বাজিমাত করেছেন ভিনিসিয়াস-নেইমাররা। কিন্তু রাউন্ড ১৬ এসে অঙ্কটা বেশ কঠিন। কারণ এবার প্রতিপক্ষ নরওয়ে। আর নরওয়েকে নিয়ে বাড়তি চিন্তায় সাম্বা ব্রিগেড। আজ, রবিবার গভীর রাতে (ভারতীয় সময়) মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে। তার আগে দুই দলের পরিসংখ্যান নিয়ে চলছে কাটাছেঁড়া। নরওয়ের বিপক্ষে ব্রাজিল চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের ২–১ গোলের জয় ইউরোপের দেশটির সেরা খেলা ছিল। এই পরিসংখ্যান ধরলে ব্রাজিল কিছুটা পিছিয়ে নরওয়ের তুলনায়। আবার বিশ্বকাপের ইতিহাস দেখলে জানা যাচ্ছে কখনেও শেষ ষোলোর গন্ডি টপকে যেতে পারেনি নরওয়ে।

আরও একটি পরিসংখ্যান ভাবাচ্ছে ব্রাজিলকে। সেটি হল- ২০০৬ বিশ্বকাপ থেকে ব্রাজিল প্রতিবারই ইউরোপের দলের কাছে হেরে বিদায় নিয়েছে। ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া-এই সময়ে প্রত্যেকবারেই ব্রাজিলের পথের কাঁটা হয়েছে তারা। তাই নরওয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে সাম্বা ব্রিগেড চাপে থাকবে একটু। প্রতিপক্ষ ব্রাজিল প্রসঙ্গে বলতে গিয়ে নরওয়ের তারকা ফুটবলার হালান্ড বলেছেন, ‘ব্রাজিল এমন একটি দল, যাদের খেলা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সবসময় তাদের অসাধারণ সব খেলোয়াড় ছিল। তাই তাদের বিপক্ষে খেলা সত্যিই বিশেষ এবং অসাধারণ অভিজ্ঞতা হবে।’

আরও পডুন: পৃথ্বী শ-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ! ক্রিকেটারের বাগদত্তা আকৃতির পোস্ট ঘিরে শোরগোল

নরওয়ের তুরুপের তাস হলেন হালান্ড। সর্বশেষ ১৩ ম্যাচেই দেশের হয়ে গোল করেছেন তিনি। এই সময়ে সব মিলিয়ে তিনি গোল করেছেন ২৫টি। চলতি বিশ্বকাপে ৩ ম্যাচে হালান্ড গোল করেছেন ৫টি। নরওয়ের এই ‘গোলমেশিনকে’ থামানোর গুরুদায়িত্ব থাকবে ব্রাজিলের ডিফেন্ডারদের ওপর। ব্রাজিলের ক্ষেত্রে এদিন ডার্ক হর্স হলেন ভিনিসিয়াস জুনিয়র। বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে আছেন। উইং ধরে তাঁর ড্রিবলিং আর গতি প্রতিপক্ষের রক্ষণভাগকে উড়িয়ে দিতে পারে। নরওয়ের ডিফেন্স গ্রুপ পর্বে ফ্রান্সের কাছে ৪ গোল খেয়েছে। তাই নরওয়ের ডিফেন্স খুব একটা পোক্ত নয় বলাই চলে।

ব্রাজিলের যেমন আছেন কোচ তথা ‘প্রফেসর’ আনসেলোত্তি, তেমনই নরওয়ের নিউক্লিয়াস হলেন কোচ স্তালে সলবাকেনের। তাঁর অধীন নরওয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে। ব্রাজিলের বিপক্ষেও কি এভাবেই খেলবে তারা? ফল পেতে হলে নরওয়েকে তাদের চেনা আক্রমণাত্মক ধার ধরে রাখতে হবে। পাশাপাশি নিজেদের রক্ষণও সামলাতে হবে। আক্রমণে ধার রেখে রক্ষণ সামলানোর এই ট্যাকটিক্যাল ব্যালেন্সই ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচের।

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের