জ্বালানির জ্বালায় জ্বলছে জনতা! টানা ছয়দিন বাড়ল পেট্রলের দাম

দিন দিন অগ্নিমূল্য হয়ে উঠেছে জ্বালানির দাম। আর এই বৃদ্ধির হারে আশঙ্কিত মধ্যবিত্ত সমাজ। দিল্লি-কলকাতা সহ দেশের বড় শহরে রেকর্ড দামে

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দিন অগ্নিমূল্য হয়ে উঠেছে জ্বালানির দাম। আর এই বৃদ্ধির হারে আশঙ্কিত মধ্যবিত্ত সমাজ। দিল্লি-কলকাতা সহ দেশের বড় শহরে রেকর্ড দামে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল। মঙ্গলবার লিটার পিছু ৩৫ পয়সা বেড়েছে পেট্রলের দাম। তবে সামান্য স্বস্তি দিয়ে এদিন ডিজেলের দাম বাড়েনি। গতকালের দামেই বিক্রি হচ্ছে মহার্ঘ্য ডিজেল। তবে কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ইতিমধ্য়েই সেঞ্চুরি পার করেছে ডিজেলর দাম। মঙ্গলবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৩৫ পয়সা বেড়ে হল ১১০.৫০ টাকা। আর ডিজেলের দাম রয়েছে লিটার প্রতি ১০১.৫৬ টাকায়।

দেশের রাজধানী শহর দিল্লিতে পেট্রলের দাম লিটার পিছু ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১১০.০৪ টাকা। আর ডিজেলের দাম রয়েছে ৯৮.৪২ টাকাই। দিল্লিবাসীদের অনুমান খুব শীঘ্রই ডিজেল সেঞ্চুরি পার করবে। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল ও ডিজেল রীতিমতো অগ্নিমূল্য। মুম্বইয়ে এক লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৫.৮৫ এবং ১০৬.৬২ টাকা। অন্যদিকে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে পেট্রলমূল্য বেড়ে হল ১০৬.৬৬ টাকা। এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ১০২.৫৯ টাকায়।

নিয়মিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাব পড়েছে খোলাবাজারে। রোজই পাল্লা দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। সবজি ও মাছের দাম আকাশছোঁয়া। সামনেই দীপাবলি, ভাইফোঁটা ও ছটপুজো। ফলে মধ্যবিত্ত বাঙালির কপালে চিন্তার ভাঁজ। আদৌ ভালোভাবে ভাইফোঁটা পালন করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে রাতের ঘুম উড়েছে অনেকের। গোটা পরিস্থিতিতে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় সরকার।

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন