টাকার বাণ্ডিল হাতে তৃণমূল নেতার ছেলে, ছবি ভাইরাল ফেসবুকে

টাকা হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, নিছক সন্দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে টাকা(Rupees)। কোলে টাকা। টেবিলের ওপর বান্ডিল বান্ডিল টাকা। সেই অবস্থাতেই তৃণমূল(TMC) নেতার ছেলের ছবি চলে এল ফেসবুকে(Facebook), মানে সোশ্যাল মিডিয়াতে(Social Media)। আর যায় কোথায়! রে রে করে সবাই ঝাঁপিয়ে পড়েছে এটা জানতে যে, তৃণমূল নেতার বাড়িতে এত টাকা এল কোথা থেকে? একই সঙ্গে ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। আর এই ঘটনাকে ঘিরেই নতুন করে বিতর্কের মুখে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। যদিও বিতর্কের মুখে তৃণমূল নেতার সাফাই, টাকা এসেছে ব্যাঙ্কের ঋণ থেকে। যদিও সেই দাবি কতখানি সত্য তা তদন্ত সাপেক্ষ। যার ছবি ঘিরে এই বিতর্ক বেঁধেছে সেই যুবকের নাম জামিল আখতার। তার বাবা জাকির হোসেন পূর্ব বর্ধমান জেলার উত্তর সদর মহকুমার গলসি এলাকার প্রাক্তন দলীয় ব্লক সভাপতি। বিজেপির(BJP) দাবি, ওই টাকা দুর্নীতির।

আরও পড়ুন ১০০ দিনের কাজে ১ জানুয়ারি থেকেই লাগু এই নিয়ম

জাকিরের কী বক্তব্য? ছেলে জামির যে টাকা নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে সেই টাকা ব্যাঙ্ক থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে। ওই ছবি শেয়ার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। সামনে পঞ্চায়েত নির্বাচন। মানুষের কাছ থেকে বিতারিত হয়েছে বিজেপি। তাই হারানো জমি ফিরে পেতে কুৎসার আশ্রয় নিচ্ছে তারা। তবে, এতে কোনও লাভ হবে না। কিন্তু বিজেপিও দমে যাওয়ার পাত্র নয়। এই প্রসঙ্গে জেলা বিজেপি নেতা জয়দীপ চট্টোপাধ্যায়ের দাবি, টাকার পাহাড় নিয়ে তৃণমূল নেতাদের ছবি নতুন কিছু নয়। সর্বক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক ক্ষেত্র থেকে কোটি কোটি টাকা চুরির অভিযোগ উঠছে বাংলাজুড়ে। সারা রাজ্যে লুঠের পরিবেশ তৈরি করেছে শাসক দল। প্রতিটি নেতার বাড়িতে তল্লাশি চালালে কোটি কোটি টাকা মিলবে। এই ঘটনার যথাযথ তদন্ত চাই।

আরও পড়ুন কোভিড ফিরতেই বাংলায় বাড়ছে টিকা কেন্দ্রের সংখ্যা

অন্যদিকে বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের তরফে দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, তৃণমূলের কেউ যদি বড় ব্যাবসাদার হয়, তবে তো তার বাড়িতে টাকা থাকবেই। এটা নিয়ে বিজেপি বাজার গরম করতে চাইছে। কিন্তু কিছু করে উঠতে পারবে না। বিজেপির এই ধরনের কাজকে সাধারণ মানুষ কোনও গুরুত্ব দিচ্ছেন না। ছবি শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আমজনতা অবশ্য বিষয়টি নিয়ে খুব একতা মুখ খুলতে চাইছেন না। বরঞ্চ যত বিপ্লব সব সোশ্যাল মিডিয়াতেই ঘটাচ্ছেন তাঁরা। তাই জাকিরের ছেলের ছবি এখনও ক্রমশ শেয়ার হচ্ছে আর কমেন্টে ভাসছে।

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই