বর্তমানে রাজ্যে ভোটার ৭ কোটি ৫২ লাখের বেশি, তালিকা প্রকাশ কমিশনের

তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ৭৯৯ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে (Assembly) ভোটার তালিকায় নাম তোলা ও ভোটার কার্ডে (Voter Card) তথ্য সংশোধনের সময় শেষ হয়েছে। নির্বাচনী পরিচয়পত্রে সংশোধন ও নাম তোলার সেই পর্ব শেষ হওয়ার পর ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) তরফে এক প্রেস নোট (Press Note) প্রকাশ করে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে মোট ভোটার (Voter) ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জন।

বৃহস্পতিবার কমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ কোটি ৮২ লাখ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটার রয়েছে ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ০৭১ জন। ৭ কোটি ৫২ লাখ ০৮ হাজার ৩৭৭ জনের মোট ভোটারের তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ হাজার ৭৯৯ জন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এ বারে নতুন ভোটার হয়েছে ১৩ লাখ ৩৩ হাজার ২৫১ জন।

প্রসঙ্গত গত বছর ভোটার তালিকায় নাম তোলা এবং ভোটার কার্ড (এপিক) সংশোধনে নতুন নিয়ম করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী দেশজুড়ে বছরে ৪ বার নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০২৩ সাল থেকে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছিল কমিশন। পূর্বের সেই ঘোষণা মতো বৃহস্পতিবার ১ জানুয়ারির নতুন ভোটার তালিকা প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।

ফের পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের