চলতি জানুয়ারি মাসে মেঘালয়ে যেতে পারেন মুখ্যমন্ত্রী ও অভিষেক

মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সে রাজ্যে জনসংযোগের উদ্দেশে তৃণমূল নেত্রী এই সফরে যেতে পারেন বলে সূত্রের খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি জানুয়ারি (January) মাসে মেঘালয়ে (Meghalaya) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চলতি বছরে মেঘালয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সে রাজ্যে জনসংযোগের উদ্দেশে তৃণমূল নেত্রী এই সফরে যেতে পারেন বলে সূত্রের খবর।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, আগামী ১৭ জানুয়ারি দু’‌দিনের মেঘালয় সফরে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই সফরের বিষয়ে দলের তৃণমূল সুপ্রিমোর তরফে এখনও সিলমোহর পড়েনি। চলতি ২০২৩ সালে মেঘালয় ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই দুই রাজ্যে কোমর বেঁধে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য মেঘালয়ে বর্তমানে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জোড়াফুল শিবির। ফলে সেখানে বিধানসভা নির্বাচনে ভালো লড়াই দিতে পারলে ক্ষমতায় চলে আসা কঠিন নয় তৃণমূল কংগ্রেসের। আর তাই নির্বাচনকে পাখির চোখ করে সে রাজ্যে জনসংযোগ বাড়াতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী।

প্রসঙ্গত গত ডিসেম্বর মাসে মেঘালয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরে গিয়ে মেঘালয়ে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মেঘালয়ের মানুষকে তৃণমূল সুপ্রিমো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প মেঘালয়ের মহিলাদের জন্য চালু করবেন তিনি। সেখানে মহিলাদের মাসে হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই সফরের সময় মেঘালয়ের তৃণমূলের সভাপতি চার্লস পাইনগ্রোপ এবং দলের নেতা মুকুল সাংমা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানুয়ারি মাসে আবার সেখানে যাওয়ার অনুরোধ করেছিলেন।

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘ধুরন্ধর’-এর মুকুটে নয়া পালক, জাপানে মুক্তি পেতে চলেছে রণবীরের ছবি

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট