৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স শুধু সংখ্যা! এই কথা যেন আরও একবার প্রমাণ করলেন হিন্দি ও মারাঠি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অশোক সরফ এবং তার স্ত্রী নিবেদিতা সরফ। বয়স বেড়েছে, সময় বদলেছে কিন্তু একে অপরের প্রতি ভালবাসা একই রকম অটুট। ৩৭ বছর কেটে গেলেও ভালবাসার রঙ এক বিন্দুও ফিকে হয়নি বরং আরও গভীর হয়েছে তাঁদের সম্পর্ক। বিবাহের ৩৭ বছর পূর্ণ হওয়ার বিশেষ দিনে আবারও বর-কনের সাজে সেজে একে অপরকে মালা পরালেন এই তারকা দম্পতি। সেই আবেগঘন মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার বন্যা।

মারাঠি চলচ্চিত্র জগতের অন্যতম দম্পতি অশোক সরফ ও নিবেদিতা সরফ। ১৯৯০ সালে গোয়ার ঐতিহ্যবাহী মঙ্গেশী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। তারপর থেকে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভালবাসা, বিশ্বাস এবং পারস্পরিক সন্মানের সম্পর্ক গড়ে তুলেছেন এই দম্পতি। এবার ৩৭তম বিবাহবার্ষিকী উপলক্ষে তাঁরা আবারও একে অপরকে মালা পরিয়ে নতুন করে আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেন। বিশেষ এই দিনে নিবেদিতা সফরকে দেখা যায় আকাশী-নীল রঙের শাড়িতে। অন্যদিকে অশোক সরফ পরেছিলেন ঐতিহ্যবাহী কুর্তা-পাজামা। দু’জনের মুখেই ছিল হাসি আর আনন্দের ঝলক, যা মুহূর্তেই অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় আপাতত বন্ধই থাকবে লেনদেন, রিপোর্ট তলব আদালতে

বিবাহবার্ষিকীর ছবি শেয়ার করে অশোক সরফ স্ত্রীর উদ্দেশে লিখেছেন, ‘৩৭ বছর পরেও তোমার দিকে তাকালেই আমার মন আজও প্রথম দিনের মতো হাসিতে ভরে ওঠে। আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার শক্তি এবং আমার চিরন্তন ভালোবাসা হয়ে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। শুভ বিবাহবার্ষিকী।’ এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতিকে। অশোক ও নিবেদিতার মধ্যে প্রায় ১৮ বছরের বয়সের পার্থক্য থাকলেও তা কখনও তাঁদের সম্পর্কে প্রভাব পড়েনি। বরং দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ককে অনেকেই সফল দাম্পত্য জীবনের অনুপ্রেরণা হিসেবে দেখেন।

অশোক ও নিবেদিতার একমাত্র ছেলে অনিকেত সরফ অভিনয় জগতের পরিবর্তে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি পেশায় একজন শেফ এবং সেই ক্ষেত্রেই নিজের সাফল্যের ছাপ রেখে চলেছেন। অশোক সরফ শুধু মারাঠি সিনেমাতেই নয়, হিন্দি দর্শকদের কাছেও অত্যন্ত পরিচিত মুখ। ১৯৯০-এর দশকের জনপ্রিয় হিন্দি সিটকম ‘হাম পাঁচ’-এ আনন্দ মাথুর চরিত্রে তাঁর অভিনয় তাঁকে জনপ্রিয় করে তোলে। একই বছরে তিনি স্ত্রী নিবেদিতার সঙ্গে কান চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছিলেন। সেখানে তাঁরা মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পোশাককে আন্তর্জাতিক মঞ্চে গর্বের সঙ্গে তুলে ধরেছিলেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়