দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে খুলবে অক্সফোর্ড,স্ট্যানফোর্ডের ক্যাম্পাস, সৌজন্যে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উচ্চশিক্ষার জন্য অনেকেই ব্রিটেনে পাড়ি দেন। কেউ ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। কেউ বা ইয়েল বিশ্ব বিদ্যালয়ে। কারও ইচ্ছা থাকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। আগামীদিনে ব্রিটেনে গিয়ে তাদের এই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না। কেন্দ্র তাদের জন্য ভারতের দরজা খুলে দিল। এই তিন বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের অন্যান্য ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয় চাইলে এই দেশেই তাদের ক্যাম্পাস খুলতে পারেন। 

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি খসড়া তৈরি করেছে। খসড়ায় জনমত চাওয়া হয়েছে। খসড়ায় বলা হয়েছে, এই সব বিশ্ববিদ্যালয় ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য দেশের পড়ুয়াদের ভর্তি করতে পারবে। ভর্তির ফি, যোগ্যতামান তারাই ঠিক করবে। স্কলারশিপের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় হবে স্বশাসিত। এই সব ক্যাম্পাসে কর্মী নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই চূডা়ন্ত সিদ্ধান্ত নেবে। সংসদের আগামী অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করবে কেন্দ্র। এখন চলছে খসড়ার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। 

ব্রিটেন এবং অন্যান্য দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ভারতের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে  পঠন-পাঠনের ব্যবস্থা করেছে। পাঠক্রম শেষ হওয়ার পর তাদের পরীক্ষা দিতে যেতে হত সেই সব বিশ্ববিদ্য়ালয়ে। আগামীদিনে আর সে দেশের বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষার জন্য বসতে হবে না। ভারতে থেকেই দেওয়া যাবে পরীক্ষা। মিলবে ডিগ্রি। কমবে খরচ। সুযোগ খুলে যাচ্ছে চাকরিরও।  

আরও পড়ুন নিট-ইউজিসি পরীক্ষার দিন ঘোষণা

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ