করোনার সব ভ্যারিয়েন্টে একই ভ্যাকসিন সম্ভব নয়: সারাহ গিলবার্ট

ঢাকা লিট ফেস্টে যোগ দিতে বাংলাদেশে এসেছেন করোনা ভ্যাকসিনের সহ উদ্ভাবক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা বিশ্বে যখন বেলাগাম তাণ্ডব চালাচ্ছিল করোনাভাইরাস তখন তিনিই উ‍ৎকণ্ঠিত মানুষের কাছে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বহুজাতিক ওষুধ সংস্থা অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের অন্যতম উদ্ভাবক ছিলেন বিশিষ্ট গবেষক-অধ্যাপক সারাহ গিলবার্ট। শুক্রবার তাঁর কণ্ঠেই শোনা গেল সংশয়ের সুর। করোনাভাইরাসের বিভিন্ন প্রজাতিকে (ভ্যারিয়েন্ট) একটি ভ্যাকসিন মোকাবিলা করতে সক্ষম কিনা তা নিয়ে আশাবাদী নন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক-অধ্যাপক।

ঢাকা লিট ফেস্টে যোগ দিতে বাংলাদেশে এসেছেন সারাহ গিলবার্ট। এদিন উ‍ৎসবের দ্বিতীয় দিনে আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে পাঠক-দর্শকদের সঙ্গে কথোপকথনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এক দর্শকের প্রশ্নের উত্তরে করোনা ভ্যাকসিন নিয়ে কার্যত সংশয়ের কথা শোনালেন মারণ ভাইরাসের প্রতিষেধক টিকার অন্যতম আবিষ্কারক। তাঁর কথায়, ‘আমরা যে ভ্যাকসিন তৈরি করা শুরু করেছি, সেটি নির্দিষ্ট স্পাইক প্রোটিনে কাজ করে। এটি অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে, যাতে ভাইরাসকে ঠেকাতে পারে। ভাইরাসকে প্রবেশে বাধা দেওয়ার সুযোগ নেই। স্পাইক প্রোটিন বিভিন্ন ভ্যারিয়েন্টে বদলায়। সব ভ্যারিয়েন্টের জন্য একই ভ্যাকসিন তৈরি করতে গেলে হয়তো আমাদের সব কিছু নতুন করে শুরু করতে হবে।’ বিশ্বে নতুন করে বেলাগাম সংক্রমণ শুরু করেছে মারণ ভাইরাস। আর করোনার নয়া সুনামি রুখতে ব্যাপকহারে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রেই প্রাধান্য দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।

গত কয়েক দশকে যে বিজ্ঞান গবেষণার পথ অনেকটাই খুলে গিয়েছে তা উল্লেখ করে সারাহ বলেন, ‘অতীতের সঙ্গে এখন অনেক ফারাক। আগে টেস্ট কিট ছিল না, এখন আছে। পরীক্ষার সময় কমে এসেছে। আমরা এখন চিন্তা ও বিশ্লেষণ করার জন্য অনেক সময় পাই। অথচ একসময় শুধু পরীক্ষা করতেই অনেক সময় চলে যেত।’

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন