দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার পাতাল সফরেও মনোরঞ্জন করবে টিভি, অভিনব উদ্যোগ মেট্রোর

নিজস্ব প্রতিনিধি: ফের যাত্রী সুবিধায় বিশেষ নজর দিল কলকাতা মেট্রো (METRO) কর্তৃপক্ষ। এর আগে বাড়ানো হয়েছিল মেট্রো রেলের সংখ্যা। এবারে যাত্রীদের মনোরঞ্জনের দিকে খেয়াল রেখে ট্রেনের বগিতে টিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানে, যাত্রাকালে আর ক্লান্তি বোধ হবে না। সফরের সময়ে যাত্রীরা চোখ রাখতে পারবেন বিনোদন বা গুরুত্বপূর্ণ খবরে। 

স্টেশনগুলিতে আগেই ছিল টিভি। এবার মেট্রো ট্রেনের বগিতেও বসছে ৩২ ইঞ্চির এলইডি স্ক্রিন। এর আগে সফরকালে ঘোষণা হত শুধু স্টেশনের নাম। এবারে খেলা থেকে খবর, চলচ্চিত্র, গান সবই উপভোগ করতে পারবেন মেট্রো যাত্রীরা। থাকবে বিজ্ঞাপনও।

কর্তৃপক্ষ জানাচ্ছে, আপাতত ১৬টি এসি মেট্রো রেকে বসছে এলইডি স্ক্রিন। প্রতিটি কোচে দু’টি করে টিভি থাকবে। মানে, ৮ কোচের মেট্রো রেকে মোট টিভি থাকবে ১৬টি। নয়া এই সুবিধা আপাতত মিলবে উত্তর-দক্ষিণ করিডোরের (ব্লু লাইন) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুট পর্যন্ত। ধীরে ধীরে সমস্ত মেট্রো রুটে চালু করা হবে এই পরিষেবা। শুক্রবার কলকাতা মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী অরুণ অরোরা’র উপস্থিতিতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে মেট্রোর এই চুক্তি হয়েছে।  

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ