নীতিন গড়কড়িকে খুনের হুমকি দিয়ে ফোন

শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর নাগপুরের অফিসে তিন বার ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক অচেনা নম্বর থেকে ফোন করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে (Nitin Gadkari) খুনের (Murder) হুমকি (Threat) দেওয়া হল। শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নাগপুরের অফিসে তিন বার ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুধু খুনের হুমকি নয়, মন্ত্রীর অফিসও উড়িয়ে (Blow Up) দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ফোনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের নাগপুরে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির অফিসে একটি হুমকি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি মন্ত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অচেনা নম্বর থেকে সেই ফোন আসে বলে জানিয়েছে নাগপুর পুলিশ। একবার ফোন করে ক্ষান্ত হয়নি হুমকিদাতা, পরপর তিন বার ফোন করে বলে জানিয়েছে তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর অফিসে প্রথম হুমকি ফোন আসে সকাল ১১.২৫ মিনিটে, তারপর দ্বিতীয় ফোন আসে ১১.৩২ মিনিটে এবং তৃতীয়বার ফোন আসে দুপুর সাড়ে ১২টা নাগাদ। শুধু খুনের হুমকি নয়, কেন্দ্রীয় মন্ত্রীর অফিসও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ফোনে।

অন্যদিকে গোটা বিষয়টি জানিয়ে নীতিন গড়কড়ির অফিসের তরফে অভিযোগ জানানো হয় পুলিশের কাছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে নাগপুর পুলিশ। কে বা কারা এই হুমকি ফোনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিষয়টি নিয়ে নাগপুরের ডেপুটি পুলিশ কমিশনার রাহুল মাদনে বলেন, ‘কলারের কথা-বার্তা বিশ্লেষণ করা হচ্ছে।’ উল্লেখ্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির অফিস তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। নাগপুরের খামলা চকে তাঁর অফিস।

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি