আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমর্ত্য সেনের নোবেল জয় নিয়ে প্রশ্ন তুললেন ‘বিজেপি বান্ধব’ উপাচার্য

নিজস্ব প্রতিনিধি: জমি বিতর্কে আবারও বেলাগাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অমর্ত্য সেনের নোবেল জয় নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বলেন, ওঁ নোবেল লরিয়ট নন। তাঁর এই মন্তব্যের পরেই রাজ্য জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে শিক্ষার্থী, আশ্রমিক, শিক্ষক-শিক্ষিকাদের একাংশের কটাক্ষ, ‘উপাচার্য বিজেপি বান্ধব’।

বিতর্ক নোবেলজয়ীর ‘প্রতীচী’ বাড়ির সীমানায় থাকা ১৩ ডেসিমেল জায়গা নিয়ে। উপাচার্যের দাবি, এই জমি বিশ্বভারতীর। নোবেলজয়ীর দাবি, এই জমি তাঁর বাবার কেনা। এর আগেও তাঁর আইনজীবী চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। আবারও আইনিভাবে মোকাবিলা হবে, বলে জানিয়েছেন অমর্ত্য সেন। তিনি বলেন, জমি সংক্রান্ত নথি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বলেন, ওঁ নোবেল প্রাইজ পাননি। ওঁ নিজেই দাবি করেন পেয়েছেন বলে। বলেন, নোবেল ডিড অনুযায়ী রসায়ন, পদার্থ বিজ্ঞান, চিকিৎসা, বিশ্বশান্তি এবং সাহিত্যে এই পুরস্কার দেওয়া হয়। পরবর্তীকালে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক দেওয়া অর্থে অর্থনীতিতে পুরস্কার দেওয়া শুরু হয়। তাকে বলা হয়, ব্যাঙ্ক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অব আলফ্রেড নোবেল। তা নোবেল পুরস্কার নয়।

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি অমর্ত্য সেন (AMARTYA SEN) বলেছিলেন, তাঁকে হয়ত দিল্লির কেউ কেউ পছন্দ করেন না। তার জেরে এই বিতর্ক ‘তৈরি’ করা হতে পারে বলেও দাবি করেন তিনি।       

বিদ্যুতের পর পর এমন ‘অতিসক্রিয়’ আশ্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর প্রাক্তনী, পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা, আশ্রমিক থেকে রাজ্যবাসী। বইছে সমালোচনার ঝড়। 

Published by:

Share Link:

More Releted News:

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ভোটের ৪৮ ঘণ্টা আগে হাওড়ার বালি ও লিলুয়া থানার আইসি’কে সরিয়ে দিল কমিশন

বাইরে থেকে আসা দিল্লিভাষীদের দাদাগিরি – গুন্ডাগিরি মানবো না ,হুংকার শতাব্দীর

স্বামী রাজের হয়ে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শুভশ্রী

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ