ভাঙড়ে সিপিএমের মিছিলে না পুলিশের, গ্রেফতার আইএসএফ’এর আরাবুল

বিধায়ক নওশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার মিছিল করতে চেয়েছিল সিপিএম। কিন্তু সেই প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড়ে সিপিএমের মিছিলে অনুমতি দিল না পুলিশ। গ্রেফতার হওয়া আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার মিছিল করতে চেয়েছিল সিপিএম। কিন্তু সেই প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ। অন্যদিকে ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় আরও এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত আইএসএফ কর্মীর নাম আরাবুল মোল্লা। মাঝেরহাট এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন কলকাতা পুলিশের একটি দল কাশীপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আরাবুল মোল্লাকে গ্রেফতার করে। ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। সে দিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখে গ্রেফতার।

উল্লেখ্য গত ২১ জানুয়ারি সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিভিন্ন এলাকায় হানা দিয়ে তিন জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিনের ছবি ও সংবাদমাধ্যমের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এবং কাশিপুর থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযানে নামে। সেই তল্লাশি অভিযানে নেমে কাশিপুর থানা এলাকার সাতুলিয়া, নাংলা এবং আলাকুলিয়া থেকে তিন জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে তদন্তকারীরা। ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলায় সমাবেশ ছিল আইএসএফ এর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে সেই সমাবেশে আসার পথে আইএসএফ কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় তৃণমূল কর্মী সমর্থকদের। পরে ওইদিন ধর্মতলায় সমাবেশ থেকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ দলের ১৯ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। রবিবার তাঁদেরকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে নওশাদ-সহ বাকি আইএসএফ নেতা কর্মীরা জামিনের আবেদন জানান। মামলার শুনানি শেষে বিচারক ১ ফেব্রুয়ারি পর্যন্ত নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনের বেশি আইএসএফ কর্মী গ্রেফতার হয়েছেন।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩