মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উন্নয়ন ভবনে বসল রাজ্য মন্ত্রিসভার বৈঠক

সল্টলেকের বুকে থাকা কেএমডিএ’র সদর দফতর উন্নয়ন ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রথমবারের জন্য বসল রাজ্য মন্ত্রিসভার বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটিশ আমল থেকে বাম জমানা পর্যন্ত রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যলয় ছিল কলকাতার(Kolkata) বিবাদি বাগে থাকা মহাকরণ(Writers Building)। কিন্তু তৃণমূল জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) প্রথমদিকে মহাকরণে বসলেও পরে রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয় করে তোলেন হাওড়া(Howrah) শহরে বিদ্যাসাগর সেতুর টোল প্লাজার কান ঘেঁষে থাকা ‘নবান্ন’(Nabanna) নামের বহুতলে। পরে সেই নবান্ন চত্বরে তিনি আরও বেশ কিছু ভবনও নির্মাণ করান যেখানে সরকারি বৈঠক বা অনুষ্ঠানের আয়োজন করা যাতে পারে। কার্যত তারপর থেকেই নবান্নেই রাজ্য মন্ত্রিভসার বৈঠক বসে এসেছে। তবে রাজ্য মন্ত্রিসভার সব বৈঠকই যে নবান্নের অন্দরেই হয়েছে এমনও নয়। প্রথা ভেঙে মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্য মন্ত্রিসভাকে মানুষের কাছে পৌঁছে দিতে বৈঠকের আয়োজন করেছেন কখনও জেলার বুকে তো কখনও পাহাড়ের বুকে। সোমবারও তিনি প্রথা ভাঙলেন। সোমবার প্রথমবারের জন্য রাজ্য মন্ত্রিসভার(State Cabinet) বৈঠক বসল সল্টলেকের(Saltlake) বুকে থাকা কেএমডিএ(KMDA)’র সদর দফতর উন্নয়ন ভবনে(Unnayan Bhawan)।

আরও পড়ুন ৭৯ বছরে পা শোভনদেব চট্টোপাধ্যায়ের, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এর আগে নবান্নের বাইরে মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার বৈঠক করেছিলেন আলিপুরে রাজ্য সরকারের অতিথি নিবাস ও ব্যাঙ্কোয়েট হল ‘সৌজন্য’-তে। অধিবেশন চললে রাজ্য বিধানসভা ভবনেও মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে। এছাড়াও কয়েক বছর আগে দার্জিলিংয়ের বুকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই মন্ত্রিসভাকেই তিনি টেনে আনলেন সল্টলেকের বুকে ‘উন্নয়ন ভবন’ প্রাঙ্গণে। উন্নয়ন ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হওয়ার খবরে খুশি কেএমডিএ-র কর্মীরা। এই বছরই সংস্থা ৫০ বছরে পা দিয়েছে। ৫০ তম বছরে সংস্থার সদর দফতরে মন্ত্রিসভার বৈঠক হওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তাঁরা। এদিনের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী চলে যান সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করতে। সেই অনুষ্ঠান শেষে তিনি সল্টলেক থেকে হেলিকপ্টার করে বীরভূম উড়ে যাবেন। হেলিকপ্টারে রওনা হয়ে তিনি এদিন বিকালের মধ্যেই বোলপুরে পৌঁছবেন। এরপর থাকছে তাঁর ৩টি জেলার সফর। বীরভূম ছাড়াও এই তালিকায় থাকছে পূর্ব বর্ধমান ও মালদা জেলা।  

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন