২৪ ঘণ্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স, মঙ্গলে সূচনা নয়া পরিষেবার

২৪ ঘন্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স। মঙ্গলবার রাজ্যজুড়ে এই পরিষেবার উদ্বোধন করবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ড্রাইভিং লাইসেন্সের (Driving License) জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হত। এবার সেই ব্যবস্থার বদল হতে চলেছে। এবার ২৪ ঘন্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স। মঙ্গলবার রাজ্যজুড়ে এই পরিষেবার উদ্বোধন করবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty)।

পরিবহণ দফতর সূত্রে খবর, ড্রাইভিং লাইসেন্স পেতে মানুষের দীর্ঘদিন অপেক্ষা করতে হত। নতুন পদ্ধতি চালু হওয়ার পরে দ্রুত লাইসেন্স পাবেন মানুষ। সাধারণ মানুষকে সহজে এবং দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে যেমন লাইসেন্স পেতে মানুষের হয়রানি বন্ধ হবে, পাশাপাশি বন্ধ হবে দালালরাজও। পরিবহণ দফতরের এক কর্তা জানান, বাড়িতে বসে অনলাইনে লাইসেন্সের আবেদন করার পর আবেদনকারীরা নির্দিষ্ট দিনে পরীক্ষা দিলে তার একদিনের মধ্যেই পাবে লাইসেন্স।

নতুন ব্যবস্থায় কীভাবে কাজ হবে? পরিবহন দফতরের এক আধিকারিক জানান, প্রথমে অনলাইনে লাইসেন্সের জন‌্য আবেদন করতে হবে আবেদনকারীকে। আবেদন করার পর সেখান থেকে একটি তারিখ জানানো হবে পরীক্ষার জন্য। সেই নির্ধারিত দিনে স্থানীয় আরটিও অফিসে গিয়ে থিওরিটিক‌্যাল ও প্র‌্যাকটিক‌্যাল পরীক্ষায় অংশ নিতে হবে আবেদনকারীকে। সেখানে ছবি তোলা সহ অন্যান্য যে নিয়ম রয়েছে, সেগুলি করিয়ে নেওয়া হবে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই এসএমএস যাবে আবেদনকারীর মোবাইলে। অনলাইনেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারী। এরপর সেটির প্রিন্ট আউট বের করে রেখে দিতে পারবেন। বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashis Chakraborty) জানান, সাধারণ মানুষের সুবিধায় প্রথমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চালু করা হল। আর এবার আমরা ২৪ ঘণ্টায় লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করছি। শুধু সঠিক প্রক্রিয়ায় আবেদন করে একদিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই লাইসেন্স পাওয়া যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর বারবার মানুষকে আরটিও অফিসে যেতে হবে না।

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর