গৌতম আদানিকে সরিয়ে এশিয়ার সেরা ধনী মুকেশ আম্বানি

রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ‘মোদি বান্ধব’ শিল্পপতি গৌতম আদানির। মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে বিশ্বের সেরা ১০ ধনীর তালিকা থেকে আগেই হঠে গিয়েছিলেন। বুধবার সম্পত্তির পরিমাণ ফের কমায় এশিয়ার সেরা ধনীরও তকমা হারালেন। তাঁকে হঠিয়ে এশিয়ার সেরা ধনীর সিংহাসন দখল করে নিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ‘ফোবর্স’ এর প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেযারে ধস নামার ফলে বেশ কয়েক শো কোটি ডলার সম্পত্তি খুঁইয়েছেন গৌতম আদানি। তাঁর নিট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৮৪ দশমিক ১ বিলিয়ন ডলার। অন্যদিকে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। সম্পদের নিরিখে আদানি গোষ্ঠীর কর্ণধারকে টেক্কা দিয়ে এশিয়ার সেরা ধনীর সিংহাসন দখল করেছেন ধীরুভাই আম্বানির বড় পুত্র। বাজার বিশেষজ্ঞদের অনুমান, আরও সম্পত্তি খোয়াবেন গৌতম আদানি। কেননা, জালিয়াতির অভিযোগ ওঠায় একাধিক দেশ আদানি গোষ্ঠীর ব্যবসার উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে।

গত ২৪ জানুয়ারি বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিন নম্বরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানি। কিন্তু ওইদিনই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে বিশেষ রিপোর্ট প্রকাশ করে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ। আর ওই রিপোর্ট গোটা বিশ্বেই তোলপাড় ফেলে দেয়। আদানির বিভিন্ন সংস্থার শেয়ারের দাম হু-হু করে পড়তে থাকে। বেশ কয়েকটি সংস্থার শেয়ারের দাম তলানিতে গিয়ে ঠেকে। হিন্ডেনবার্গের এক রিপোর্টে কার্যত পথে বসেছেন মোদি বান্ধব।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান