আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বে করোনাভাইরাসে একদিনে মৃত্যু ১,২৪৪ জনের, শুধু জাপানেই ৩৭৯

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় সামান্য কমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৭৬ হাজার ২৭১ জন। মৃত্যুমিছিলে সামিল হয়েছেন এক হাজার ২৪৪ জন। মারণ ভাইরাসের সঙ্গে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ২ লক্ষ ৪৮ হাজার ১৯৭ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ৯ লক্ষ ৩৬ হাজার ৭৩৭ জনে।

শুক্রবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিস্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। আগের দিনের তুলনায় দেশটিতে দৈনিক সংক্রমণ সামান্য কমলেও নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৫ হাজার ২৯৯ জন। আর প্রাণ হারিয়েছেন ৩৯৭ জন। এ নিয়ে পূর্ব এশিয়ার দেশটিতে করোনায় সংক্রমিত হলেন ৩ কোটি ২৬ লক্ষ ৩৩ হাজার ৭৪১ জন। আর প্রান হারিয়েছেন ৬৮ হাজার ৭৯৬ জন।

দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে তাইওয়ান। দ্বীপপুঞ্জটিতে নতুন করে আরও ২৭ হাজার ৮৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ৭৪ জন। ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৭৩ জন। মারা গিয়েছেন ৪৮ জন। দৈনিক মৃত্যুতে জাপানের পরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের শক্তিশালী দেশটিতে আরও ১৭৯ জন করোনার ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। জার্মানিতে ১৫১ জন এবং মেক্সিকোতে ১২৬ জনের প্রাণ কেড়েছে করোনা। পেরুতে গত ২৪ ঘন্টায় আরও ৭৩ জন মারা গিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ