তাস খেলাকে কেন্দ্র করে বচসা, দুর্গাপুরে পিটিয়ে খুন করা হল যুবককে

মৃত ওই যুবকের নাম পালন বাউরি বলে জানা গিয়েছে। বছর পঁয়ত্রিশের ওই যুবককে তাঁরই বন্ধুরা লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাস খেলাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে গন্ডগোল। সেই গন্ডগোল ক্রমে বেড়ে পৌঁছায় হাতাহাতিতে। আর তারপরেই এই অশান্তির জেরে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হল এক যুবককে। শনিবার সন্ধ্যাবেলায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ফরিদপুর থানার রসিকদাঙ্গা এলাকায়। মৃত ওই যুবকের নাম পালন বাউরি বলে জানা গিয়েছে। বছর পঁয়ত্রিশের ওই যুবককে তাঁরই বন্ধুরা লাঠি দিয়ে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে দুর্গাপুরের ওই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে তাস খেলতে বসেছিলেন পালন। খেলতে খেলতে হঠাৎই নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেই কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যেই হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এরপরেই পালনের বন্ধুরা প্রচন্ড উত্তেজিত হয়ে তাঁকে বেধড়ক মারতে শুরু করে। গণপিটুনির জেরে গুরুতর আহত হন বছর পঁয়ত্রিশের ওই যুবক। তাকে কোনওক্রমে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পালনকে মৃত বলে ঘোষণা করেন।

এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো ভয়ে কাঁপছে এলাকাবাসীরা। ইতিমধ্যেই ওই এলাকায় যাতে আর কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পাশাপাশি ঠিক কি কারণে এতটা উত্তেজনা ছড়াল এবং খুনের ঘটনা পর্যন্ত ঘটে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি