চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়া সম্পর্কের অভিযোগে বধূ ও যুবককে বিবস্ত্র করে মারধর, গ্রেফতার ১২

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সম্পর্কে (Extra Marital Affairs) জড়িয়ে পড়েছিলেন এক গৃহবধূ। আর তার জেরে সেই বধূ ও তাঁর প্রেমিক যুবককে বিবস্ত্র করে বেঁধে মারধর করল মহিলার শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি থানার করঞ্জলি এলাকায়। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে কুলপি থানার পুলিশ বধূর শাশুড়ি, দেওর সহ ১২ জনকে গ্রেফতার (Arrest) করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বধূর স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। তাঁদের দুই সন্তান রয়েছে। স্থানীয় এক যুবকের সঙ্গে ওই বধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। যা নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ ছিল, গত মঙ্গলবার ওই বধূ ও যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন শ্বশুরবাড়ির লোকজন। এর পরেই ওই মহিলার শাশুড়ি, দেওর ও প্রতিবেশীরা মিলে বধূ ও যুবককে গাছে বেঁধে, বিবস্ত্র অবস্থায় বেধড়ক মারধর করে। এর ফলে গুরুতর জখম হয় মহিলা ও তাঁর প্রেমিক। শুধু তাই নয় গোটা ঘটনার ভিডিও করা হয় এবং তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অন্য দিকে, ঘটনার খবর পৌঁছয় কুলপি থানায় (Kulpi Police Station)। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ঘরছাড়া ওই নির্যাতিতা গৃহবধূ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হতে নড়েচড়ে বসে পুলিশ। তদন্তে নেমে বধূর দেওর, শাশুড়ি-সহ ১২ জনকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। পুলিশের তরফে বিষয়টি নিয়ে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে মারধরের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধৃতদের রবিবার আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ