আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ হোক, পথ দেখালেন আয়ুষ্মান

নিজস্ব প্রতিনিধি: যুব আইকন তথা বলিউড তারকা আয়ুষ্মান খুরানা, যিনি একজন প্রশংসিত অভিনেতার পাশাপাশি আন্তর্জাতিক শিশুসুরক্ষা সংস্থা ইউনিসেফের সেলিব্রিটি অ্যাডভোকেট। মাঝে মধ্যেই শিশুশ্রম বিরোধ-নিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোচিত-প্রশংসিত মুখ আয়ুষ্মানের। বারবার সামাজিক সমস্যাগুলিকে প্রকাশ্যে তুলে ধরেন অভিনেতা। এছাড়াও তিনি টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের’ মধ্যে একজন! আজ ‘বিশ্ব সেফার ইন্টারনেট ডে’। ইউনিসেফের সদস্য হিসেবে এদিন আয়ুষ্মান শিশুদের অনলাইনে যেসব ঝুঁকির সম্মুখীন হতে হয়, সে বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কিছু কথা সমাজমাধ্যমে তুলে ধরলেন।

আয়ুষ্মান খুরানার কথায়, “আজ আমরা আমাদের জীবনের একটি বড় অংশ ইন্টারনেট, মোবাইল এবং কম্পিউটারের মধ্যে উজাড় করে দিচ্ছি। এটি আমাদের মধ্যে উন্নতি, সংযোগ এবং সম্পর্ক গড়ে তোলার জন্যে দুর্দান্তভাবে কাজ করছে। কিন্তু এই ইন্টারনেট ব্যবহার শিশু এবং তরুণদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ব্যক্তিগত বার্তার মাধ্যমে ধমক দেওয়া, অপব্যবহার, সামাজিক পোস্টে আপত্তিকর মন্তব্য, প্রকাশ্যে ট্রোল, অনলাইন সহিংসতা সবটাই শিশুদের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি প্রভাবিত করছে।”

আসলে আয়ুষ্মান শিশুদের এই ঝুঁকি এবং হুমকি সম্পর্কে নিরাপদে কথা বলার জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায়। সেই কারণেই তিনি ইউনিসেফের সঙ্গে কাজ করছেন। আয়ুষ্মানের কথায়, “এমন একটি পরিবেশ দরকার, যেখানে শিশুরা যেভাবে অনলাইনে অপব্যবহারের সম্মুখীন হচ্ছে বা গোপনীয়তার লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে, সেই বিষয়ে সাহায্য চাইতে ভয় পাবে না। তাঁরা এরকম অপরাধের সম্মুখীন হলে, বাবা-মা, শিক্ষক এবং স্কুলে সহকর্মী, ঠিক কার সাহায্য নিতে যেতে হবে তা জানতে পারবে।”

তিনি যোগ করেছেন, “শিশুদের অবশ্যই অনলাইনে অজানা বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে হবে। তাই আমাদের উচিত সন্তানদের ইন্টারনেট সচেতনভাবে ব্যবহার করার জন্য উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। আমাদের অবশ্যই অনলাইনে ব্যক্তিগত তথ্য এবং অপ্রয়োজনীয় ছবি শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে আমরা যে মন্তব্য এবং বার্তা লিখি সেগুলি সম্পর্কে সচেতন থাকতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কীভাবে অপরাধের রিপোর্ট করতে হয় সেই বিষয়ে ধারণা থাকতে হবে৷ তাঁদের জীবন পরিবর্তন করার বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ