নিখুঁত ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে, হাইকোর্টে জানাল রাজ্য

আগামী ১৩ এপ্রিল এই মামলার শুনানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের (CENTRAL) দেওয়া রাজ্যের বরাদ্দ টাকা নয়ছয় করেছে সরকার। এমনটাই অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, উপযুক্ত টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে রাজ্যের।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলা উঠে ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেখানেই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ক্যাগ রিপোর্টের ওপরে ভিত্তি করে রাজ্যের (STATE) বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই ক্যাগ রিপোর্ট এখন বিবেচনার জন্য বিধানসভায় আছে। আর সেই রিপোর্ট পেশ করা হয়েছে গত বছরের ১৭ মার্চ। তিনি আরও বলেন, প্রকল্পের জন্য সমস্ত টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে। তাঁর দাবি, প্রয়োজনে যথা সময়ে সেই সব সার্টিফিকেট পেশ করা হবে।

আগামী ১৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশ, তার আগে রাজ্যকে নিজের বক্তব্যের হলফনামা জমা দিতে হবে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যেহেতু ক্যাগ রিপোর্ট বিধানসভায় জমা আছে বিবেচনার জন্য, তাই এই নিয়ে আজ মামলা শুনলে তার বিচার সঠিক হবে না। এখন অপেক্ষা রাজ্যের হলফনামা জমা দেওয়ার দিনের।

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…