চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নদিয়া যদি লন্ডনে থাকে তবেই আমার বাড়ি লন্ডনে, বিস্ফোরক মানিক

নিজস্ব প্রতিনিধি: বিলাপ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (MANIK BHATTACHARYA)। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত কক্ষে তিনি বলেন, তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে। বলেন, এর জন্য  সামাজিক সম্মান হারাচ্ছেন তিনি। তাঁর প্রশ্ন, এই সম্মান কে ফিরিয়ে দেবেন? বিলাপের সুরে বলেন, ‘আই অ্যাম বার্নিং ইন দ্য কারাগার’। তবে এই সব যখন তিনি বলছেন তখন সেখানে শুনানি শেষ। নেই বিচারকও।  

এরপরেই তাঁর নিশানায় পড়ে সিবিআই। উল্লেখ্য, সিবিআইয়ের দাবি ছিল, মানিক ভট্টাচার্যের দু’টি পাসপোর্ট। মানিকের দাবি, ১৯৮০ সালে তাঁর প্রথম পাসপোর্ট হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ার পরে নতুন পাসপোর্ট হয়। ওই দুটি একসঙ্গে রাখা ছিল। এদিন তিনি বলেন, এটা তো স্বাভাবিক। এর মানে দু’টি পাসপোর্ট? তাঁর অভিযোগ, ‘সিবিআই অন্য কথা বলছে’। পাসপোর্ট নিয়ে ‘কুৎসা’র দায় তিনি চাপিয়েছেন কেন্দ্রের ওপরেও।

এরপরেই আসে লন্ডনে মানিকের বাড়ি থাকার প্রসঙ্গ। সিবিআইয়ের দাবি, লন্ডনে বাড়ি আছে তাঁর। এই প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনে বাড়ি থাকলে তাঁকে ফাঁসিতে তোলা হোক। আরও বলেন, নদিয়া যদি লন্ডনে চলে যায় তবেই লন্ডনে তাঁর বাড়ি থাকা সম্ভব। তিনি জানিয়েছিলেন, তাঁর অপর একটি বাড়ি আছে যাদবপুরে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ