দেশব্যাপী চিকিৎসকদের ক্রীড়া আসরে মধ্যমণি লিয়েন্ডার পেজ, জিসান আলি

চিকিৎসা জগতে এবং খেলাধুলা- উভয় ক্ষেত্রেই চিকিৎসক ভেস পেজের কৃতিত্ব অসাধারণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত চিকিৎসক (DOCTOR) ভেস পেজ সম্ভবত ভারতের সমস্ত চিকিৎসা সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে দক্ষ ক্রীড়াবিদ। ৭৭ বছর পূর্ণ হওয়ার পরেও অনেক ক্রীড়া সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত তিনি। প্রবল আগ্রহের সঙ্গে সমস্ত ক্রীড়া ইভেন্ট উপভোগ করেন। তাঁর ফ্যান বিস্তর।

সারা ভারত থেকে ডাক্তাররা কলকাতায় এসেছেন চিকিৎসক পেজের কৃতিত্ব উদযাপন করতে। মেডিকোস টেনিস টুর্নামেন্ট হয়েছে গত ১০ ফেব্রুয়ারি থেকে আজ, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাব লিমিটেড টেনিস কোর্টে হয়েছে এই টুর্নামেন্ট। লিয়েন্ডার পেজ এবং জিশান আলি সমন্বিত একটি প্রদর্শনী টেনিস ম্যাচ দিয়ে এই টুর্নামেন্ট শেষ হয়। ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হয়েছিল এই খেলা। আজ দুপুর ১টা ৩০ নাগাদ লিয়েন্ডার পেজ, জিশান আলির উপস্থিতিতে হয় ‘মিট দ্য প্রেস’ সেশন।   

চিকিৎসা জগতে এবং খেলাধুলা- উভয় ক্ষেত্রেই চিকিৎসক ভেস পেজের কৃতিত্ব অসাধারণ। ১৯৭১ সালে বার্সেলোনা বিশ্বকাপে ব্রোঞ্জ পদক এবং ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তিনি। দীর্ঘ ১৮ বছর ধরে বাংলার হয়ে হকি খেলেছেন তিনি। কলকাতা ময়দান বিএইচএ প্রথম বিভাগ লিগে খেলেছেন দীর্ঘ ৩৮ বছর ধরে। এছাড়াও তিনি দীর্ঘ ১৮ বছর ধরে সিএবি ফার্স্ট ডিভিশন লিগে ক্রিকেট খেলেছেন। দীর্ঘ ১৬ বছর ধরে ফুটবল খেলেছেন আইএফএ দ্বিতীয় ডিভিশন লিগে। অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে একটি রাগবি দলের অধিনায়কত্ব করেছেন ২ বছর। তিনি সূক্ষ্ম শল্যচিকিৎসক। এনআরএস মেডিক্যাল কলেজে থেকে একাডেমিক কর্মজীবনে বেশ কিছু গবেষণাধর্মী বিষয়ে লিখেছিলেন তিনি।

দীর্ঘ ২৫ বছর ধরে বিসিসিআই, দীর্ঘ ১০ বছর ধরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, দীর্ঘ ২৫ বছর ধরে ভারতীয় ডেভিস কাপ টেনিস দল এবং ২০১৪ সাল থেকে আইএসএল এবং অন্যান্য অনেক ক্রীড়া সংস্থা সহ বিভিন্ন ক্রিকেট সংস্থার চিকিৎসা পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন লিয়ান্ডার পেস, জিশান আলি, দ্য স্যাটারডে ক্লাবের সভাপতি জনাব রাহুল জোহরি এবং মনোজ খান্না।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন