ওয়ার্কিং কমিটির সদস্য পদে ভোটাভুটি নয়, বেছে নেবেন মল্লিকার্জুন খাড়গে

ভোটাভুটির মাধ্যমে ওয়ার্কিং কমিটির সদস্য বাছাইয়ের পক্ষে একাংশ সওয়াল করলেও অধিকাংশের বিরোধিতায় তা ধোপে টিকল না।

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: দলের নীতি-নির্ধারণের দায়িত্বে থাকা ওয়ার্কিং কমিটির সদস্য বাছাই নিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই প্রকট হয়ে পড়ল। ভোটাভুটির মাধ্যমে ওয়ার্কিং কমিটির সদস্য বাছাইয়ের পক্ষে একাংশ সওয়াল করলেও অধিকাংশের বিরোধিতায় তা ধোপে টিকল না। ফলে ওয়ার্কিং কমিটির সদস্যদের বেছে নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হল দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে। তিনিই নয়া ওয়ার্কিং কমিটি গঠন করবেন।

দলের তিনদিনের বিশেষ অধিবেশন শুরুর আগে এদিন রায়পুরে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বিশেষ বৈঠকে বসেছিলেন। যদিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন না প্রাক্তন দুই সভাপতি সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি। ছিলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও। সূত্রের খবর, বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যদের সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার পক্ষে সওয়াল করেন অভিষেক মণু সিংভি, দিগ্বিজয় সিং ও অজয় মাকেনরা। অভিষেক মণু সিংভি এমনও সওয়াল করেন, প্রয়োজনে ২০২৪ সালের লোকসভা ভোট মিটে যাওয়ার পরে ওয়ার্কিং কমিটির সদস্য পদের জন্য ভোটাভুটি করা হোক। এতে দলের বিশ্বাসযোগ্যতা যেমন বাড়বে তেমনই নিচুতলার কর্মীদের কাছেও বিশেষ বার্তা পৌঁছনো যাবে। যদিও ওই প্রস্তাবে সাড়া দেননি বৈঠকে উপস্থিত অধিকাংশ নেতা।

শেষ পর্যন্ত চিরাচরিত ট্র্যাডিশন মেনেই ওয়ার্কিং কমিটির সদস্যদের বেছে নেওয়ার দায়িত্ব দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে ছাড়া হয়। বৈঠক শেষে দলের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ সাংবাদিকদের জানান, ‘স্টিয়ারিং কমিটির বৈঠকে সর্বসম্মতভাবেই ওয়ার্কিং কমিটির সদস্যদের বেছে নেওয়ার দায়িত্ব দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের হাতে ছাড়া হয়েছে।’ ওয়ার্কিং কমিটির সদস্য বাছাই নিয়ে দলের অন্দরে বিরোধের কথা অস্বীকার করেছেন আর এক নেতা দীনেশ গুণ্ডু রাও।

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন