রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে থমকে রয়েছে একাধিক রেল প্রকল্প। এবার সেই প্রকল্পে গতি আনতে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার নবান্নে রেল প্রকল্প সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। সেখানে রেল ওভারব্রিজ, সেতু, স্টেশনের পরিকাঠামো সংস্কার থেকে শহর, শহরতলির মেট্রোর একাধিক প্রকল্পগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এই বৈঠকে হাজির থাকার কথা রয়েছে বিধায়ক এবং সাংসদদেরও।

জানা গিয়েছে, সকল বিধায়ক ও সাংসদদের নিজের নিজের এলাকার রেল সংক্রান্ত সমস্যার কথা শুনবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, তাই নিয়ে কথা হতে পারে। গত ১৫ বছর ধরে জমি সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়েছিল। রাজ্য ও কেন্দ্রের টানাপোড়েন চলেছে। তারজন্য একাধিক  রেল প্রকল্পের কাজ থমকে গিয়েছে। শনিবার নবান্নের এই মেগা বৈঠক থেকেই সমস্ত জট কাটতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, ডবল ইঞ্জিন সরকারের সৌজন্যে ভবিষ্যতে বাংলাতে কয়েক হাজার কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। শনিবারের বৈঠকে হাজির থাকবেন পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল ও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার-সহ শীর্ষ আধিকারিকরা। থমকে থাকা কাজে গতি আনতেই এই বৈঠক। রাজ্যে পালাবদলের পরে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের জেরে কাজের নতুন দিগন্ত খুলে গিয়েছে। তৃণমূল সরকার রেলের সঙ্গে ‘সংঘাতের রাজনীতি’ চালিয়েছিল বিগত দিনে। এবার সেই সমস্যার অবসান ঘটিয়ে রাজ্যের পরিস্থিতির উন্নতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান