আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত্যু ১৫ জনের, নিখোঁজ বহু

নিজস্ব প্রতিনিধি: ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টিপাতের জেরে ভূমিধসে প্রাণ গেল ১৫ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার ইন্দোনেশিয়ার দক্ষিণ চীন সাগর তীরবর্তী নাতুনা অঞ্চলে এই ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রচণ্ড বৃষ্টিপাত জারি থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে জানানো হয়েছে, ভূমিধসের কারণে ধসে গিয়েছে রাস্তা। এর ফলে দুর্যোগকবলিত এলাকার সঙ্গে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত লোকদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী দলের তরফে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য মঙ্গলবার থেকে একটি হেলিকপ্টার মোতায়েন করা হচ্ছে।

প্রসঙ্গত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। কিছু জায়গায় যথেচ্ছহারে বনভূমি ধংসের ফলে ভূমি ধসের প্রবণতা আরও বেড়েছে। এছাড়া, দীর্ঘস্থায়ী বৃষ্টি সেখানে বন্যার অন্যতম কারণ।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ