মমতার বালি-নীতিতে রাজ্যের আয় ৬০০ কোটিরও বেশি

বালি থেকে মোটা টাকা রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে রাজ্য সরকার। ৬০০ কোটি টাকারও বেশি এসেছে রাজস্ব থেকে। নেপথ্যে মমতার পরিকল্পনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বালি-নীতি(Sand Policy) রাজ্যকে বেশ ভালই টাকার মুখ দেখাচ্ছে। আর তার জেরেই বালি খাদান(Sand Mines) থেকে রেকর্ড রাজস্ব আদায়ের(Tax Collection) মুখ দেখল রাজ্য সরকার। রাজস্ব সংগ্রহ একলাফে ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ, এক বছরেই এই খাতে রাজস্ব বৃদ্ধি হয়েছে ৩ গুণ। চলতি অর্থবর্ষের এই সাফল্য দেখেই ২০২৩-২৪ অর্থবর্ষে এই খাতে ১০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেটও নিয়ে ফেলেছে মমতার সরকার।

আরও পড়ুন শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করছে মমতার সরকার

বালি চুরি জনিত রাজস্ব ফাঁকি আটকাতেই ২০২১ সালের অক্টোবরে নয়া বালি-নীতি চালু করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয়ভাবে সমস্ত বালি খাদানের ওপর নজরদারির দায়িত্ব দেওয়া হয় West Bengal Minerals Development and Trading Corporation বা WBMDTC-কে। সেই সঙ্গে বালি তোলা থেকে গুদামজাত করা এবং তা সরবরাহ পর্যন্ত সমস্ত প্রক্রিয়ার ওপর Online-র মাধ্যমে নজরদারির ব্যাবস্থা করা হয়। সেই সময় থেকেই রাজ্য সরকার বালির জন্য Royalty ও Cess মিলিয়ে প্রতি ঘনফুটের জন্য ১.৬৭ টাকা করে নেয়। Online-এর মাধ্যমে নজরদারি চালু হওয়ায়, Q R Code বিশিষ্ট স্বয়ংক্রিয় পদ্ধতিতে Royalty Slip বা E-Chalan ইস্যু হওয়ার পরেই বালি খাদান থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারে বালি বোঝাই ট্রাক।

আরও পড়ুন জমি আন্দোলনে টাটাদের হয়ে মামলা লড়েছিলেন, সেই সমরাদিত্যের মৃত্যুতে শোকবার্তা মমতার

আগে এই রয়্যালটি জমার প্রমাণপত্র হিসেবে জেলা প্রশাসনের তরফে হাতে লেখা একটি স্লিপ ট্রাক চালকদের দেওয়া হতো। অনেক ক্ষেত্রে তাতে তারিখ লেখা থাকত না। ফলে একবার স্লিপে নিয়েই কাজ চালানো যেত মাসের পর মাস! আবার এই স্লিপ নকল করারও ভূরি ভূরি অভিযোগ উঠত। ফলে ফাঁকি যেত বিপুল পরিমাণ রাজস্ব। এইভাবে রয়্যালটি ফাঁকি রোখার পাশাপাশি WBMDTC’র এক্তিয়ারভুক্ত বালি খাদানগুলি নতুন করে নিলামও করা হয়েছে। সব মিলিয়ে আয় বেড়েছে অনেকটাই। চুরি বা ফাঁকি রুখে পাওয়া ৬০০ কোটি টাকার বেশিরভাগটাই ঢুকেছে রাজ্যের কোষাগারে। বর্তমানে রাজ্যে ৭০০’র বেশি বালি খাদান রয়েছে। WBMDTC’র এক্তিয়ারভুক্ত আরও ১০০টি খাদান নিলামের প্রক্রিয়া চলছে। সেখানে এপ্রিল থেকেই বালি তোলার কাজ শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে রাজস্ব আরও বাড়বে। তাই আগামী অর্থবর্ষে এই খাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুরো ১০০০ কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ, পরে অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

ভাগ্যে শিকে ছিঁড়ল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?