ত্রিপুরায় বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রীর ছেলে, অভিযোগ তৃণমূলের

একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় বিজেপি কর্মীদের বন্দুক হাতে ট্রেনিং দিচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে? এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। সম্প্রতী একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গিয়েছে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে। সেই ভাইরাল ছবি নিয়ে টুইট করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ‘বন্দুক হাতে গুণ্ডা বাহিনীকে প্রশিক্ষন দিচ্ছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলে। ত্রিপুরাবাসী দুয়ারে গুন্ডারাজ থেকে মুক্তি পেতে চায়। তাই ত্রিপুরা চায় পরিবর্তন। তৃণমূল কংগ্রেসই ত্রিপুরার একমাত্র বিজেপির অপশাসন থেকে ত্রিপুরাবাসীর জন্য পরিবর্তন আনতে পারে।’

ভাইরাল ছবিতে বিপ্লব দেবের ছেলেকে বন্দুক হাতে দেখা গেলেও সেটা খেলনা না সত্যিকারের বন্ধু বোঝা মুশকিল। যদিও এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরায়। আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের ভোট। মোট ৩২৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। ২৮ নভেম্বর ফলাফল ঘোষণা। এমনিতেই ত্রিপুরাতে পুরভোট নিয়ে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস। যেনতেন ভাবেই পুরসভা দখলে মরিয়া ঘাসফুল শিবির। ২০২৩ এর ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে এটাই বড় ধাক্কা বিপ্লব দেবকে দিতে চাইছে তৃণমূল। তাই একঝাঁক তারকা কিংবা সংগঠনের নেতাদের দিয়ে ত্রিপুরায় সংগঠন ঢেলে সাজিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভোটে জিতেই তৃণমূলের লক্ষ্য ছিল ত্রিপুরা। যা দখলের জন্য বারবার বিজেপি আশ্রিত গুণ্ডাদের হাতে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস, এই অভিযোগ করেছে ঘাসফুল শিবির।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান