‘বারুইপুর কাণ্ডে অশান্তির উসকানি দাতাদের ছাড় নয়’, কড়া বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের নৃশংস ঘটনার পর আইনশৃঙ্খলা ও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশাসনের কড়া অবস্থানের ইঙ্গিত মিলল। নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু জানান, শুধু এই ঘটনার বিচারই নয়, ভবিষ্যতে এমন অপরাধ যাতে আর না ঘটে, তার জন্যও রাজ্যজুড়ে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনার পর পরিবার কিছুটা আশ্বস্ত হয়েছে। তদন্তের দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এক সপ্তাহ পর ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে বারুইপুরে আসবেন শুভেন্দু অধিকারী। 

এদিকে গণপিটুনিতে প্রাণ হারানো যুবকের বিষয়ে প্রাথমিক তদন্তে তিনি ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না বলেই ইঙ্গিত মিলেছে। সেই কারণেই তাঁর মৃত্যুর ঘটনাটিকেও সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে রাজ্যের কোথাও যাতে এই ধরনের নৃশংস অপরাধ বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা না ঘটে, তার জন্য রাজ্যজুড়ে কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমস্ত জেলার পুলিশ সুপার এবং প্রতিটি থানার আইসি ও ওসিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যাতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনও ধরনের গাফিলতি না থাকে।

আরও পড়ুন: মমতাকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

তদন্তে এখনও পর্যন্ত ২০০ জনকে শনাক্ত করা হয়েছে। প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশপাশি যারা পুলিশের গাড়ি ভেঙেছে রেললাইন উপড়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। নারী নির্যাতন রুখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের স্পষ্ট বার্তা, অপরাধে জড়িত বা আইনভঙ্গের সঙ্গে যুক্ত কাউকেই কোনও রকম রেয়াত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে। সোশ্যাল মিডিয়ার যারা ভুয়ো খবর পোস্ট করেছে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের তৎপরতায় উদ্ধার

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?

‘দাউদ বোমা রেখেছে,’ রবি সকালে তাজ হোটেলে উড়ো ফোনে আতঙ্ক